বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

অগ্নিকাণ্ডের ঘটনায় গোয়েন্দারা কিছু নাশকতার তথ্য পেয়েছেন : ওবায়দুল কাদের

  • আপডেট সময় রবিবার, ১২ জুন, ২০২২, ৪.৫৩ পিএম
  • ১৫৯ বার পড়া হয়েছে

কিছুদিন ধরে চলা অগ্নিকাণ্ডের ঘটনায় গোয়েন্দারা কিছু নাশকতার তথ্য পেয়েছেন বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘যারা এমনটি করছে, তাদের সে আগুনেই পুড়তে হবে। আজ রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল মাঠে মোহাম্মদপুর থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগের অবস্থান জনগণের বিরুদ্ধে নয়, সাম্প্রদায়িকতা এবং বিএনপির মিথ্যাচারের বিরুদ্ধে।

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছেন, আর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশকে এগিয়ে নিচ্ছেন, নিশ্চিত করছেন অর্থনৈতিক মুক্তি। আর এ উন্নয়ন ও অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চলছে ষড়যন্ত্র।

এ সময় দেশের চলমান উন্নয়ন প্রকল্প এবং সরকারের সাফল্য তুলে ধরে আগামী নির্বাচনে দলকে বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের।

মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এম এ সাত্তারের সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, সংসদ সদস্য সাদেক খান, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান মিয়াচান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com