বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ময়মনসিংহে পিকআপ থামিয়ে ডিম লুট, ৬ ডাকাত গ্রেফতার।

  • আপডেট সময় রবিবার, ১২ জুন, ২০২২, ৬.৪০ এএম
  • ১৫৮ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস, নিজস্ব প্রতিবেদকঃ  ময়মনসিংহের ভালুকায় ডিম বহনকারী একটি পিকআপ আটকে অস্ত্রের ভয় দেখিয়ে ৭৫ হাজার ডিম লুটের ঘটনা ঘটনায় ছয় ডাকাতকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শনিবার বিকেলে জেলা ডিবি পুলিশের ওসি মো. সফিকুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন। এর আগে, শুক্রবার ময়মনসিংহ ও গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঐ ছয় ডাকাতকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- ভালুকার ভরাডোবা এলাকার খোরশেদ হোসেন জুয়েল, সুমন মিয়া, আব্দুস সামাদ, ত্রিশালের গোপালপুরের আবু রায়হান, গুজিয়াম গ্রামের এনামুল হক প্রভাত ও অলহরি গ্রামের সোহাগ আলী।

ওসি সফিকুল জানান, ৩০ মে রাত সোয়া ২টার দিকে ভরাডোবা-উথুরা সড়কে একদল ডাকাত দুটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকারে এসে ৭৫ হাজার মুরগির ডিম বহনকারী একটি পিকআপসহ চালক মমিন, সহযোগী সুমন মিয়া ও ম্যানজার সবুজকে অস্ত্রের ভয় দেখিয়ে ডিমগুলো লুট করে। এ ঘটনায় পরদিন ভালুকা মডেল থানায় মামলা করা হয়। মামলার তদন্তভার দেওয়া হয় ডিবি পুলিশের ওপর।

তদন্তের ধারাবাহিতায় শুক্রবার গাজীপুর ও ময়মনসিংহের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঐ ছয় ডাকাতকে গ্রেফতার করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেটকার, লুট করা ডিমের পিকআপ ও ১ লাখ ১২ হাজার টাকা উদ্ধার করা হয়। অবশিষ্ট ডিম উদ্ধার ও জড়িত অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com