বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে দাঙ্গার ঘটনায় মিশিগানের গভর্নর পদপ্রার্থী গ্রেফতার।

  • আপডেট সময় শনিবার, ১১ জুন, ২০২২, ১১.৩৮ পিএম
  • ১৬৩ বার পড়া হয়েছে

মো.সুমন মিয়া/আনা ক্রিস্টিনা মার্টিনস/যুক্তরাষ্ট্র থেকেঃ
যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ বৃহস্পতিবার রায়ান কেলির বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছে। মধ্যপশ্চিমাঞ্চলের মিশিগান অঙ্গরাজ্যের গভর্নর পদপ্রার্থী পাঁচজন রিপাবলিকানের মধ্যে তিনি একজন। ২০২১ সালের ৬ জানুয়ারি ইউএস ক্যাপিটল এ, ডেমোক্রেট জো বাইডেনকে নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে নিশ্চিতকরণ প্রক্রিয়ায় বাধা দেওয়ার ঘটনায় তার ভূমিকার কারণে, তার বিরুদ্ধে চারটি লঘু অপরাধের অভিযোগ আনা হয়েছে।
৪০ বছর বয়সী কেলিকে তার পশ্চিম মিশিগানের বাসভবন থেকে গ্রেফতার করা হয়। ঘটনার দিন ক্যাপিটলে তৎকালীন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের হাজার হাজার সমর্থকের মধ্যে তার উপস্থিতি সুবিদিত। যদিও তিনি অস্বীকার করেছেন যে, তিনি ভবনের ভেতরে প্রবেশ করেছিলেন বা অন্যায় কিছু করেছিলেন।
আদালতের এক নথিতে তদন্তকারীরা তার একটি ছবি পেশ করেন। সেখানে দেখা যায়, একটি বেসবল ক্যাপ উল্টো করে পরা অবস্থায় তিনি ট্রাম্পের সমর্থকদেরকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছেন, এবং ২০২০ এর নভেম্বরের নির্বাচনে বাইডেনের জয়কে নিশ্চিত করতে প্রস্তুত আইনপ্রণেতাদের বাধা দেওয়ার চেষ্টা করছিলেন।
ওয়াশিংটনের ফেডারেল আদালতে দায়েরকৃত অভিযোগের নথিতে, সরকার কেলিকে ঐ দিনের আক্রমণের পরিকল্পনায় জড়িত থাকার বিষয়ে দায়ী করেনি। বরং, তার বিরুদ্ধে অভিযোগগুলো হল, একটি সংরক্ষিত ভবনে জ্ঞাতসারে অবৈধভাবে প্রবেশ করা ও অবস্থান করা; একটি সংরক্ষিত ভবন বা চত্ত্বরে বিশৃঙ্খল ও বিঘ্নকারী কর্মকাণ্ড; এবং ব্যক্তি ও সম্পদের বিরুদ্ধে জ্ঞাতসারে শারিরীক সহিংসতায় জড়িত হওয়া।
এছাড়াও তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্পদের ইচ্ছাকৃতভাবে ক্ষতিসাধন বা “ধ্বংস” করার অভিযোগও আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে, প্রতিটি অভিযোগের জন্য কেলি এক বছর পর্যন্ত করে কারাদণ্ডের সাজা পেতে পারেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com