ঈশ্বরগঞ্জ( ময়মনসিংহ) প্রতিনিধি: সাইয়্যিদুল মুরসালীন নূরে মুজাসসাম রাসূলে পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে নিয়ে বিজেপি’র উগ্র নূপুর শর্মা ও নবিন কুমার জিন্দাল কর্তৃক কটুক্তি করার প্রতিবাদে ঈশ্বরগঞ্জে শুক্রবার জুময়ার নামাজের পর বিশাল প্রতিবাদ- মানববন্ধন অনুষ্টিত হয়। শুক্রবার বাদ জুময়ার নামাজের পর পৌর শহরের বিভিন্ন মসজিদ থেকে মুসুল্লি ও ধর্মপ্রাণ মুসলমান সহ ে মাদরাসার শিক্ষার্থীরা বের হয়ে উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেন। মানববন্ধনে মুসুল্লিরা ভারত সরকারের কাছে সাইয়্যিদুল মুরসালীন নূরে মুজাসসাম রাসূলে পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে কটুক্তি কারীদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তির দাবি করেন। এতে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী যুবলীগের সম্মানিত সদস্য মোঃ মাহবুবুর রহমান( মাহবুব),হযরত মাওলানা মুহম্মদ হাবিবুল্লাহ, ঈশ্বরগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. আবু হানিফা (হানিফ) মোঃআমিরুল ইসলাম ভুঞা মনি সহ আরো অনেক ধর্মপ্রাণ মুসলমানগণ প্রতিবাদে অংশ নেন।