বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে দুই চোরের উৎপাতে অতিষ্ঠ বেড়িবাসী।

  • আপডেট সময় শনিবার, ১১ জুন, ২০২২, ৪.০২ পিএম
  • ১৫২ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের মধ্য চররমনী মোহন গ্রামের চিহ্নিত চোর শাহ্আলম ও তার সহযোগী সাইফুলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে গ্রামবাসী।

বৃহস্পতিবার দুপুরে বিক্ষুব্ধ গ্রামবাসী গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে প্রতিবাদের ভাষায় ফুঁসে উঠেন।

জানা যায়, দীর্ঘদিন ধরেই শাহ্আলম ও তার সহযোগী সাইফুল জুয়া খেলা, গাঁজা সেবন আর চুরির সাথে জড়িত। এদের কারণে নিঃস্ব হয়েছে একাধিক পরিবার। সর্বশেষ ৭ জুন রাতে সালাহ্ উদ্দিন মাঝি নামে এক ব্যক্তির মাছ ধরার নৌকা থেকে জাল, নৌকার ইঞ্জিন ও প্রয়োজনীয় মালামাল চুরি করে নেয় তারা। বিভিন্নস্থানে খোঁজ-খবর নিয়েও চুরি যাওয়া মালের সন্ধান মেলেনি।

এরপর বৃহস্পতিবার দুপুরে ভোলার চর থেকে চুরি হওয়ার মালামাল উদ্ধার করা হয়। পরে ভুক্তভোগী সালাহ্ উদ্দিন মাঝি জানতে পারেন এসব শাহ্আলম ও তার সহযোগী সাইফুল ইসলামের কাণ্ড। ঘটনার পর থেকে দুইজনে পলাতক রয়েছে।

গ্রামবাসীরা জানান, শাহ্আলম ও তার সহযোগী সাইফুল ইসলাম চুরি, অন্য মহিলার ঘরে উঁকি, জুয়া খেলা, গাঁজা সেবনসহ নানা অপকর্ম করে। কিছুতেই তাদের স্বাভাবিক জীবনে আনা সম্ভব হচ্ছে না। তারা স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে সুস্থ বিচারের দাবি জানান।

স্থানীয় ইউপি সদস্য মনির হোসেন সজিব বলেন, একসময় কিছু সমস্যা ছিলো। আমি দায়িত্ব পাওয়ার পর থেকে অনেকটা স্বাভাবিক হয়েছে। চুরির ঘটনাটি দুইদিন আগে ঘটেছে। ভুক্তভোগী সালাহ্ উদ্দিন মাঝি তাকে বিষয়টি জানান। তাকে আইনি পরামর্শ দেওয়া হয়েছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, সকল প্রকার অপরাধীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। ইতিমধ্যেই অনেকেই আইনের আওতা আনা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com