শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিকল্প শ্রম বাজারের সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে :প্রধানমন্ত্রী আগামী দুই মাসেও জ্বালানি তেলের সমস্যা হবে না : জ্বালানি মুখপাত্র অপতথ্যের হাত থেকে সুরক্ষা এখন নাগরিক অধিকার: তথ্যমন্ত্রী মার্কিন নেতৃত্বাধীন সামরিক অবরোধে যুক্তরাজ্য অংশগ্রহণ করবে না সিকেডি হাসপাতালে চাঁদাদাবি যুবদল কর্মী মঈন উদ্দিনের ৪ সহযোগীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু সীমিত ওভারের সিরিজ খেলতে ঢাকায় নিউজিল্যান্ডের তিন ক্রিকেটার দেশে জ্বালানি তেলের মজুত ও সরবরাহ স্বাভাবিক রয়েছে: মীর শাহে আলম পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী কাল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের সহিংস হামলার বিরুদ্ধে অভ্যুত্থান চেষ্টার অভিযোগ ডেমোক্র্যাট এমপির।

  • আপডেট সময় শনিবার, ১১ জুন, ২০২২, ৫.৪২ এএম
  • ১৫১ বার পড়া হয়েছে

মো.সুমন মিয়া/আনা ক্রিস্টিনা মার্টিনস/যুক্তরাষ্ট্র থেকেঃ
যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনে ২০২০ সালের ৬ জানুয়ারি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের সহিংস হামলা নিয়ে বৃহস্পতিবার রাতে তদন্ত কমিটির শুনানি হয়েছে। জো বাইডেনের জয়কে স্বীকৃতি দেওয়ার জন্য গত বছর যখন যৌথ অধিবেশন চলছিল, তখনই ট্রাম্পের উচ্ছৃঙ্খল সমর্থকরা এ হামলা চালায়। খবর বিবিসির।
সেই ঘটনা নিয়ে বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষের প্রতিনিধিদের দিয়ে গঠিত তদন্ত কমিটির কাছে সাক্ষ্য দেন ডেমোক্র্যাট দলের এমপি বেনি থম্পসন।
তিনি বলেন, এই ঘটনা যুক্তরাষ্ট্রের ইতিহাসে নজিরবিহীন। এ হামলাকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভ্যুত্থান প্রচেষ্টা হিসেবে অভিহিত করেন এ মার্কিন এমপি।এ সময় তিনি তদন্ত কমিটিকে ক্যাপিটল হিলে ভয়াবহ হামলার কয়েকটি ভিডিও ক্লিপও দেখান।
গত বছরের ৬ জানুয়ারি নির্বাচনের ফল উল্টে দেওয়ার দাবি জানিয়ে ট্রাম্পের ব্যতিক্রমী সমাবেশের কিছু সময় পরেই পতাকা হাতে একদল উচ্ছৃঙ্খল লোক ব্যারিকেড ভেঙে ক্যাপিটল হিলে ঢুকে পড়ে।
তারা ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালায়। ভবনের ভেতরে গোলাগুলি হয়। এ সময়ে পুলিশ ও এক নারীসহ ৫ জন প্রাণ হারান। অনেকেই আহত হন। পুলিশ টিয়ার গ্যাস ছোড়ে। আইনপ্রণেতাদের সুরক্ষা মাস্ক সরবরাহ করে পুলিশ তাদের নিরাপদ স্থানে নিয়ে যায়।কমিটির রিপাবলিকান সদস্য লিজ চেনিও ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে বলেন, ট্রাম্প বিক্ষোভের আগুনে ঘি ঢেলেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com