বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

দেবীদ্বারে শিশু বলৎকারে হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক আটক।

  • আপডেট সময় শুক্রবার, ১০ জুন, ২০২২, ৯.৩৩ পিএম
  • ১৭৬ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধিঃ  দেবীদ্বারে ৯ বছরের এক শিশুকে বলৎকারের অভিযোগে হাফেজিয়া মাদ্রাসার এক শিক্ষককে আটক করেছে পুলিশ।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত অনুমান একটায় দেবীদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের নারায়নপুর গ্রামের ‘নারায়নপুর মধ্যপাড়া মার্কাজুল নূর হাফেজিয়া মাদ্রাসা’য়।

শুক্রবার বিকেলে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর বিষয়টি নিশ্চিত করেন।
বলৎকারের অভিযোগে আটক ‘নারায়নপুর মধ্যপাড়া মার্কাজুল হাফেজিয়া কওমি মাদ্রাসার’ শিক্ষক হাফেজ মাওলানা মোঃ আল আমিন(২০) সুনামগঞ্জ’র বিশম্ভরপুর উপজেলার উত্তর মাজাইর (সাজু মাস্টারের বাড়ি) গ্রামের মোঃ মিনু মিয়ার পুত্র।

ওয়াহেদপুর গ্রামের মোঃ খলিলুর রহমান জানান, প্রায় দেড়বছর পূর্বে নারায়নপুর গ্রামের সুমন মিয়া নামে এক ব্যাংক কর্মকর্তা ‘নারায়নপুর মধ্যপাড়া মার্কাজুল নূর হাফেজিয়া মাদ্রাসা’টি প্রতিষ্ঠা করেন। বর্তমানে ওই মাদ্রাসায় ৩ শিক্ষকের তত্বাবধানে ১৫০/১৬০ জন শিক্ষার্থী রয়েছে। উক্ত মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মোঃ আল আমিন(২০)এর বিরুদ্ধে এর আগেও নারায়নপুর ও কানিবিল গ্রামের দুই শিক্ষার্থী বলাৎকারের অভিযোগ করেছিল। কিন্তু অজ্ঞাত কারনে ওই ঘটনাগুলো ধামাচাপা পড়ে যায়। তিনি আরো জানান, সে দির্ঘদিন যাবৎ শিশু শিক্ষার্থীদের সাথে অনৈতিক কর্মকান্ড করে আসলেও ভয় আর লজ্জায় কেউ মুখ খুলেনি। বৃহস্পতিবার দিবাগত রাতে আল আমিন একে একে ৩ শিক্ষার্থীকে বলৎকারের চেষ্টা করে। অবশেষে তৃতীয় শিক্ষার্থীকে জোরপূর্বক বলৎকারে সফল হলেও ঘটনাটি প্রকাশ হয়ে যায়। স্থানীয়রা ওই সংবাদে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

থানার অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর জানান, আমরা সংবাদ পেয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করেছি। মামলা প্রক্রিয়াধীন। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com