বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কুসিক নির্বাচনের প্রচারণায় মুখর, আর মাত্র ৪ দিন বাকি।

  • আপডেট সময় শুক্রবার, ১০ জুন, ২০২২, ৯.২৭ পিএম
  • ১৫৪ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধিঃকুমিল্লা সিটি নির্বাচনের ভোট গ্রহনের আর মাত্র ৪ দিন বাকি। ১৩ জুন রাত ১২ টা পর্যন্ত প্রচার প্রচারণা ও গণসংযোগ করতে পারবেন প্রার্থীরা। শেষ মুহুর্তে এসে নগরবাসীর কাছে ভোট চাইতে নির্ঘুম ছুটছেন প্রার্র্থীরা। কর্মীরাও নিজেদের পছন্দের প্রার্থীর হয়ে হাঁটছেন ভোটারদের বাড়ি বাড়ি। এদিকে নির্বাচন কমিশন যে মডেল নির্বাচনের আশ্বাস কুমিল্লাবাসীকে দিয়েছেন তা বাস্তবায়নে নানান কর্মযজ্ঞ ইতোমধ্যে শুরু হয়ে গেছে।

গতকাল শুক্রবারের সকাল থেকেই সিটি নির্বাচনে মেয়র-কাউন্সিলর পদপ্রার্থীদের প্রচারণায় মুখর হয়ে উঠে কুমিল্লা নগরী।
প্রচারণায় মুখর কুমিল্লা মেয়র প্রার্থীদের মার্কা নৌকা, ঘড়ি আর ঘোড়ার লিফলেট নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি ছুটতে থাকেন কর্মীরা। অন্যদিকে পাড়ায় পাড়ায় সকাল থেকে আওয়াজ উঠে হ্যান্ডমাইকের। অলিতেগলিতে শুনা যায়, ১৫ তারিখ সারাদিন নৌকা মার্কায় ভোট দিন, ঘড়ি মার্কা দেখিয়া ভোটটা দিবেন হাসিয়া, সামনে আসছে শুভ দিন ঘোড়া মার্কার সালাম নিন- এমন শ্লোগান।
নগরীর সকাল ২৬নম্বর ওয়ার্ডের দয়াপুর এলাকায় ভোটরদের সাথে পথসভায় যোগ দেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত। এসময় তিনি ভোটারদের কাছে তার প্রতিশ্রুতিগুলো তুলে ধরেন। বলেন, নাগরিক যে কোন সমস্যা সমাধানে সবার আগে এগিয়ে আসবেন। নগরবাসীর সুখে দুখে তিনি পাশে দাঁড়াবেন। নির্বাচিত হলে, যানজট-জলাবদ্ধতার মত জটিল এবং গুরুত্ববহ সমস্যাগুলো আগে সমাধান করবেন। সিটি কর্পোরেশনকে জনতার জন্য উন্মুক্ত রাখবেন এবং বিগত সময়ে যারা দুর্ণীতির সাথে যুক্ত ছিলেন তাদেরকে নগরবাসীর কাছে উপস্থাপন করে আইনী ব্যবস্থা নিবেন। এসময় আরফানুল রিফাতের কর্মীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ করে নৌকার পক্ষে ভোট চান। এদিকে নৌকার পক্ষে ভোট চাইতে দ্বারে দ্বারে যাচ্ছেন নগরীর যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা। ২৭টি ওয়ার্ডে দলে দলে ভাগ হয়ে চলছে দিনরাত প্রচারণা।

এদিকে, সকালে নগরীর ১৮নং ওয়ার্ডের তেলিকোনা চৌমহনী এলাকায় গণসংযোগ করেন স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু। তিনি এসময় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে টেবিল ঘড়ি মার্কায় ভোট চান। এসময় তিনি ভোটারদের বলেন, বিগত সময়ে নগরবাসীর পাশে ছিলাম, সামনেও থাকবো। আপনাদের যে কোন সমস্যা নিয়ে আপনারা আগের মত আমার কাছে আসতে পারবেন। আমি গত দুই মেয়াদে যেসব কাজ করতে পারিনি, আবার নির্বাচিত হলে সেগুলো শেষ করবো। কুমিল্লাবাসী আমাকে বিজয়ী করলে আমি তাদের নিরাশ করবো না।

এদিকে গতকাল সকালে থেকে রিটার্নিং কর্মকর্তা মোঃ শাহেদুন্নবী চৌধুরী সাংবাদিকদের বলেন, কুমিল্লায় নির্বাচন সুষ্ঠু এবং সুশৃঙ্খল রাখতে সচেষ্ট আছে কমিশন। সকলকে নির্বাচনি আইনের প্রতি শ্রদ্ধা রাখার আহ্বান জানান তিনি।
গতকাল থেকে কুমিল্লা সিটি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম নিয়ে তিনদিনের প্রশিক্ষণ দেয়া শুরু করেছে নির্বাচন কমিশন। প্রায় ২২০০ কর্মকর্তা কুমিল্লা জিলা স্কুল এবং নওয়াব ফয়জুন্নেছা সরকারি উচ্চ বিদ্যালয়ে ইভিএম নিয়ে প্রশিক্ষণ নিবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com