বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

চীনের সাংহাই এবং বেইজিং-এ কোভিড সতর্কতা জারি

  • আপডেট সময় শুক্রবার, ১০ জুন, ২০২২, ৭.৫৯ পিএম
  • ১৯২ বার পড়া হয়েছে

চীনের সাংহাই এবং বেইজিং-এ নতুন করে কোভিড সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার, দেশটির বৃহত্তম অর্থনৈতিক কেন্দ্রের কিছু অংশে আবার লকডাউনের বিধিনিষেধ আরোপ করা ; আর, শহরের লাখ লাখ বাসিন্দার জন্য গণহারে করোনা পরীক্ষার ঘোষণা দেয়ার পর, এই নতুন সতর্কতা জারি করা হলো।

কিছুদিন আগে উভয় শহরেই কোভিডের কঠোর বিধিনিষেধ শিথিল করা হয়েছিল। তবে, দেশটি এখন সংক্রমণ বন্ধ করার লক্ষ্যে, যত দ্রুত সম্ভব লকডাউন কার্যকর করার “ডায়নামিক জিরো কোভিড” নীতিতে আটকে গেছে।

বিশেষ করে, সাংহাইয়ের বাসিন্দারা, শহরটিতে আরোপিত দুই মাসের লকডাউন শেষ হওয়ার পর, নতুন সংক্রমণ ছড়িয়ে পড়ায় আবার সংকটের মুখোমুখি হয়েছে। বৃহস্পতিবার, সাংহাইয়ের কর্মকর্তারা, রেড রোজ নামের একটি জনপ্রিয় বিউটি সেলুনে ৩ জন কোভিড পজিটিভ ব্যক্তির সন্ধান পেয়েছেন। শহরের কেন্দ্রে অবস্থিত জনপ্রিয় এই সেলুনটি গত ১ জুন পুনরায় চালু হয়েছিল।

দ্য পেপার নামের একটি স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সেলুনটি গত ৮ দিনে সাংহাইয়ের ১৬টি এলাকার ৫০২ জন গ্রাহককে সেবা প্রদান করেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে, সেলুনের ১৬ জন কর্মচারীর মধ্যে বেশ কয়েকজন, প্রতিদিনের বাধ্যতামূলক কোভিড পরীক্ষা করাননি। এ কারণে, রেড রোজ সেলুনের কর্মী বা গ্রাহকদের সাথে সম্পর্কিত ৯০ হাজার মানুষের কোভিড টেস্ট করাতে হয়েছে।

সাংহাইয়ের দুই মাসব্যাপী লকডাউন এবং সাম্প্রতিক মাসগুলোতে বেইজিং জুড়ে শপিংমল ও ভেন্যু বন্ধ করে দেয়া এবং শহরে জন সাধারণের চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধের ফলে, চীনা অর্থনীতি বিপর্যস্ত হয়েছে। এর ফলে,ব্যাহত হয়েছে সররাহ ব্যবস্থা এবং আন্তর্জাতিক বাণিজ্যের গতিও হ্রাস পেয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com