বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে বন্দুকধারীর গুলি, নিহত ৩

  • আপডেট সময় শুক্রবার, ১০ জুন, ২০২২, ৫.০৫ পিএম
  • ১৮৩ বার পড়া হয়েছে

মো.সুমন মিয়া/আনা ক্রিস্টিনা মার্টিনস/যুক্তরাষ্ট্র থেকেঃ
মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে বন্দুকধারীর গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। ৯ জুন (বৃহস্পতিবার) মেরিল্যান্ডের উত্তরাঞ্চলে একটি কারখানায় একজন বন্দুকধারী তার সহকর্মীদের ওপর গুলিবর্ষণ করলে এই হতাহতের ঘটনা ঘটে। এ তথ্য জানিয়েছে সিএনএন।
সিএনএন সূত্রে জানা যায়, অভিযুক্ত বন্দুকধারীকে হেফাজতে নিয়েছে পুলিশ। অবশ্য এর আগে পুলিশের সঙ্গেও বন্দুকযুদ্ধে লিপ্ত হয় ওই ব্যক্তি।
বন্দুকধারীর গুলিতে হতাহতের ঘটনার পর এক সংবাদ সম্মেলনে ওয়াশিংটন কাউন্টি শেরিফ ডগলাস মুলেনডোর জানান, ওই যুবকের বয়স ২৩ বছর। বন্দুক হামলা চালিয়ে একটি গাড়িতে করে পালানোর চেষ্টা করার সময় মেরিল্যান্ড অঙ্গরাজ্যের এক নিরাপত্তা কর্মীর সঙ্গে বন্দুকযুদ্ধে সে আহত হয়। পরে তাকে হেফাজতে নেওয়া হয়।
অবশ্য অভিযুক্ত ওই যুবকের নাম জানাননি তিনি। এছাড়া সন্দেহভাজন হামলাকারী ওই যুবক ও নিরাপত্তা কর্মী উভয়েই বন্দুকের গুলিতে আহত হওয়ায় চিকিৎসার জন্য তাদেরকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।
মুলেনডোর অবশ্য এই হামলার পেছনে প্রেক্ষপট বা সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে তিনি বলেছেন, বন্দুকধারী যুবক এবং তার গুলিতে হতাহতদের সকলেই পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের সীমান্তের কাছে উত্তর মেরিল্যান্ডের স্মিথসবার্গের কলম্বিয়া মেশিনের কর্মচারী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com