বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের সামনে এলোপাতাড়ি গুলি, নিহত ২

  • আপডেট সময় শুক্রবার, ১০ জুন, ২০২২, ৫.০৩ পিএম
  • ১৬৩ বার পড়া হয়েছে

কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের সামনে এলোপাতাড়ি গুলির ঘটনা ঘটেছে। একজন পুলিশ কর্মী গুলি চালিয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় একজন নারী নিহত হয়েছে। গুলি চালিয়ে একজনকে হত্যার পর নিজেও আত্মঘাতী হন ওই পুলিশকর্মী।

শুক্রবার (১০ জুন) দুপুরে কলকাতার পার্ক সার্কাসে বাংলাদেশ উপ-দূতাবাসের সামনে এমন ঘটনা ঘটে। উপ-দূতাবাসের নিরাপত্তার দায়িত্বে থাকা কলকাতা পুলিশের এক পুলিশ কর্মী এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন। গুলিতে একজন নারী পথচারীর তাৎক্ষণিক মৃত্যু হয়। আহত হন আরও একজন।

জানা গেছে, শুক্রবারই ওই নিরাপত্তাকর্মী বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের আউট পোস্টে কাজে এসেছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই পুলিশকর্মী মানসিক ভারসাম্য হারিয়ে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন। ১০ থেকে ১৫ রাউন্ড গুলি চালান তিনি।

তারপর গলার কাছে গুলি করে নিজেকেও শেষ করেন। নিরাপত্তারক্ষীর ছোড়া গুলি গিয়ে লাগে এক মহিলার গায়ে। তারও ঘটনাস্থলেই মৃত্যু হয়।

স্থানীয়দের দাবি, ছোড়া গুলি গিয়ে লাগে এক বাইক চালকের পিঠে। বাইকের পিছনে থাকা এক নারীরও গুলি লাগে। তিনি ঘটনাস্থলে নিহত হন। স্থানীয় সূত্রে দাবি, ওই মহিলা কোনও অ্যাপের মাধ্যমে বাইকটি বুক করেছিলেন। এলাকায় দাঁড়িয়ে থাকা একটি গাড়ির গায়ে বেশ কয়েকটি গুলির চিহ্ন রয়েছে।

শুক্রবার পার্ক সার্কাস মোড়ে একটি সংগঠনের জমায়েতে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়েছিলেন। তার মধ্যে এই ঘটনায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে।

সূত্র: আনন্দবাজার

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com