বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রেএবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হবে গর্ভপাত।

  • আপডেট সময় শুক্রবার, ১০ জুন, ২০২২, ৪.৩৪ পিএম
  • ১৬৩ বার পড়া হয়েছে

মো.সুমন মিয়া/আনা ক্রিস্টিনা মার্টিনস/যুক্তরাষ্ট্র থেকেঃ
যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচনে গর্ভপাত গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর হয়ে দেখা দিবে। একটি নতুন সমীক্ষা অনুসারে, আরও অধিক সংখ্যক নিবন্ধিত ভোটার এখন বলছেন যে ভোটে জিততে হলে প্রার্থীদের গর্ভপাতের বিষয়ে তাদের মতামতের সঙ্গে সহমত পোষণ করতে হবে। ৬ জুন সোমবার প্রকাশিত গ্যালাপ পোলে নিবন্ধিত ভোটারদের ২৭ শতাংশ জানান, প্রার্থীদের ভোট পাওয়ার জন্য গর্ভপাতের বিষয়ে তাদের সুস্পষ্ট মতামত জানাতে হবে।
এদিকে, ১৬ শতাংশ বলছেন নির্বাচনে গর্ভপাত বড় কোনো ইস্যু নয়। তবে ৫৪ শতাংশ বলছেন, আসন্ন নির্বাচনে অনেকগুলো বড় বড় ইস্যুর মধ্যে একটি হবে গর্ভপাত।
২ মে থেকে ২২ মে পরিচালিত এই জরিপটি মার্কিন সুপ্রিম কোর্টের একটি ফাঁস হওয়া খসড়া মতামতের পরে আসে। খসড়ায় দেখা যায়, আদালতের রক্ষণশীল সংখ্যাগরিষ্ঠরা ১৯৭৩ সালের রো বনাম ওয়েডের গুরুত্বপূর্ণ নজির পাল্টে দেয়ার প্রস্তুতি নিচ্ছেন। ওই নজিরে গর্ভপাতকে একটি সাংবিধানিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হয়।
এই ফাঁস সারা দেশে ঝড় তুলেছে। এই খবর গর্ভপাত বিরোধী কর্মীদের উদ্দীপনা জাগিয়েছে, আর গর্ভপাত অধিকার কর্মীদের উদ্বিগ্ন করেছে।
অর্থনীতি এবং মুদ্রাস্ফীতি সম্পর্কে আমেরিকানদের উদ্বেগের কারণে এ বছরের আসন্ন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা উল্লেখযোগ্য সাফল্য লাভ করবে বলে আশা করা হচ্ছে। কিন্তু ফাঁস হওয়া মতামত দেখায় যে নভেম্বরের সাধারণ নির্বাচনে গর্ভপাত একটি প্রধান সমস্যা হয়ে দাড়াবে। কারণ ভোটাররা তাদের মতামতের সাথে একমত এমন প্রার্থীদের সমর্থন করতে চায়।
গ্যালাপের মতে, ডেমোক্র্যাটরা বর্তমানে এই ইস্যুতে রিপাবলিকানদের চেয়ে বেশি উৎসাহী। প্রায় ৩৭ শতাংশ ডেমোক্র্যাট এবং ৩৮ শতাংশ উদারপন্থী বলেছেন যে তারা শুধুমাত্র এমন প্রার্থীকে ভোট দেবেন যিনি তাদের গর্ভপাতের মতামতকে সমর্থন করেন। অন্যদিকে মাত্র ২৪ শতাংশ রিপাবলিকান এবং রক্ষণশীলদের সমর্থন করার কথা বলেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com