শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

শাহজাহানপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় মূল পরিকল্পনাকারীকে দেশে ফিরিয়ে এনেছে ডিবি

  • আপডেট সময় শুক্রবার, ১০ জুন, ২০২২, ৪.০৪ পিএম
  • ২০১ বার পড়া হয়েছে

ইন্টারপোলের সহযোগিতায় রাজধানীর শাহজাহানপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনার মূল পরিকল্পনাকারী ও সমন্বয়কারী শীর্ষ সন্ত্রাসী সুমন সিকদার ওরফে মুসাকে দেশে ফিরিয়ে আনলো ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা মতিঝিল বিভাগ।

বৃহস্পতিবার (৯ জুন ২০২২) ইন্টারপোলের ওমান পুলিশ এনসিবি এর সহযোগিতায় মুসাকে  ওমান থেকে দেশ ফিরিয়ে আনা হয়।

আজ শুক্রবার (১০ জুন ২০২২) বেলা ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার, বিপিএম (বার)।

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, গত ২৪ মার্চ রাতে রাজধানীর শাহজাহানপুরের আমতলা মসজিদ এলাকায় এলোপাতাড়ি গুলিতে নিহত হন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম টিপু। ওই সময় ঘটনাস্থলে রিকশায় বসে থাকা কলেজছাত্রী সামিয়া আফরান জামাল প্রীতি গুলিবিদ্ধ হয়ে মারা যান। উক্ত ঘটনায় শাহজাহনপুর থানায় একটি মামলা রুজু হয়।

তিনি বলেন, গোয়েন্দা মতিঝিল বিভাগ উক্ত মামলার তদন্ত শুরু করে। উক্ত ঘটনার মূল শুটার মাসুম মোহাম্মদ আকাশকে গত ২৭ মার্চ ২০২২ তারিখে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। আদালতে আকাশ ফৌজদারী কার্যবিধি আইনের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। তার জবানবন্দিতে এই হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী ও সমন্বয়কারী হিসাবে শীর্ষ সন্ত্রাসী সুমন সিকদার ওরফে মুসার সংশ্লিষ্টতা পেয়ে তাকে গ্রেফতারে অভিযানে নামে গোয়েন্দা পুলিশ।

তিনি আরও বলেন, মামলা তদন্তকালে জানা যায় সুমন সিকদার ওরফে মুসা গত ১২ মার্চ ২০২২ তারিখে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে বাংলাদেশ ছাড়েন। পরবর্তীতে পুলিশ হেডকোয়ার্টার্সের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) ইন্টারপোলের মাধ্যমে ওমানে মুসার অবস্থান শনাক্ত করে। গত ১০ মে এনসিবি সুমন শিকদারকে গ্রেপ্তারের জন্য ওমানের এনসিবিকে অনুরোধ জানায়। ১৭ মে ওমান পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। সুমনকে ফিরিয়ে আনতে গোয়েন্দা মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার শাহিদুর রহমান, পিপিএম এর নেতৃত্বে পুলিশের তিন সদস্যের একটি দল গত রবিবার (৫ জুন) ওমানে যায়। গতকাল (৯ জুন) তাকে ওমান থেকে দেশে ফিরিয়ে নিয়ে আসে।

উক্ত মামলায় মোট ১৩ জন আসামী গ্রেফতার করা হয়। এদের মধ্যে মূল পরিকল্পনাকারী ও সমন্বয়কারী সুমন সিকদার মুসা এবং শুটার মাসুম মোহাম্মদ আকাশ অন্যতম। উক্ত হত্যাকাণ্ডের সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে বলে জানান এ গোয়েন্দা কর্মকর্তা।

গ্রেফতারকৃত মুসাকে ১৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com