বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ঢাকার মোহাম্মদপুর থেকে হেরোইনসহ চারজন গ্রেফতার।

  • আপডেট সময় শুক্রবার, ১০ জুন, ২০২২, ৯.২৯ এএম
  • ১৪৯ বার পড়া হয়েছে

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে হেরোইনসহ চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা লালবাগ বিভাগ।

গ্রেফতারকৃতদের নাম মোঃ শাহাদাত হোসেন রনি, মোঃ আলামিন হোসেন, মোঃ আরিফ রহমান ওরফে লিটন ও মোঃ বেল্লাল হোসেন। এসময় তাদের হেফাজত হতে ১০০০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

গোয়েন্দা লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোঃ ফজলুর রহমান, বিপিএম(বার), পিপিএম ডিএমপি নিউজকে জানান, কতিপয় মাদক কারবারি মোহাম্মদপুর থানার তিন রাস্তার মোড়ের বিসমিল্লাহ রেফ্রিজারেশন এন্ড ইলেকট্রিকস এর সামনে অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের জন্য অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে বুধবার (৮ জুন ২০২২) সন্ধ্যা ৬:৩০টায় উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে শাহাদাত, আলামিন, আরিফ ও বেল্লালকে গ্রেফতার করে গোয়েন্দা লালবাগ বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। এসময় তাদের হেফাজত হতে  ১০০০ পুরিয়া বাদামী রংয়ের হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান গোয়েন্দা এ  পুলিশ কর্মকর্তা।

(তথ্যসূত্র-ডিএমপি নিঃ)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com