বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আন্তর্জাতিক সংগঠন ইসিএ ইন্টারন্যাশনাল গবেষণার ভিত্তিতে বিশ্বে সবচেয়ে ব্যয়বহুল শহরের দ্বিতীয় নিউইয়র্ক 

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২, ১০.৩৩ পিএম
  • ১৬৩ বার পড়া হয়েছে

মো.সুমন মিয়া /আনা ক্রিস্টিনা মার্টিনস /যুক্তরাষ্ট্র থেকেঃ
টানা দ্বিতীয় বছরের মতো প্রবাসীদের জন্য ব্যয়বহুল শহরের তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছে হংকং। আর সবচেয়ে কম খরচের শহর তুরস্কের আঙ্কারা। চলতি বছরের মার্চে করা গবেষণার ভিত্তিতে এ তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক সংগঠন ইসিএ ইন্টারন্যাশনাল। খবর এনডিটিভির
ইসিএ বলছে, গত বছরজুড়ে জিনিসপত্রের চড়া দাম আর শক্তিশালী মুদ্রার কারণে তালিকার শীর্ষে রয়েছে এশিয়ার শহরটি। তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও সুইজারল্যান্ডের জেনেভা। যুক্তরাজ্যের লন্ডন চতুর্থ আর জাপানের টোকিও শহর রয়েছে পঞ্চম স্থানে।
বাড়িভাড়ার খরচের উল্লম্ফনের কারণে লন্ডন ও নিউইয়র্ক আগের বছরের মতো শীর্ষ পাঁচেই রয়েছে। লন্ডনে ২০ শতাংশ আর নিউইয়র্কে ১২ শতাংশ বাড়িভাড়া বেড়েছে। বাড়িভাড়া, পেট্রল ও নিত্যপণ্যের দাম উল্লেখযোগ্য হারে বাড়লেও সিঙ্গাপুর রয়েছে ১৩তম অবস্থানেই। এনডিটিভির ইসিএ জানায়, জরিপের শেষ দিকে আঞ্চলিক অন্যান্য মুদ্রার বিপরীতে সিঙ্গাপুরের ডলার দুর্বল হওয়ায় ওই বিষয়গুলো দেশটির অবস্থান পরিবর্তনে কোনো প্রভাব ফেলেনি।
ইয়েন দুর্বল হওয়ায় জাপানের সব শহরের অবস্থান আগের বছরের চেয়ে অবনমন ঘটেছে। তবে ইউয়ান শক্তিশালী হওয়ায় চীনের শহরগুলো তালিকায় ওপরের দিকে উঠে আসে। সাংহাই ও গুয়াংঝু আছে যথাক্রমে তালিকার অষ্টম ও নবম অবস্থানে।
গবেষণায় দেখা যায়, তালিকার ওপরে থাকা শহরগুলোতে আগের বছরের তুলনায় পেট্রলের দাম গড়ে ৩৭ শতাংশ বেড়েছে। লেবাননের রাজধানী বৈরুতে রেকর্ড ১,১২৮ শতাংশ বেড়েছে পেট্রলের দাম।
প্রবাসীদের জন্য সবচেয়ে কম খরচের শহর তুরস্কের রাজধানী আঙ্কারা। পাঁচ ধাপ পিছিয়ে শহরটির অবস্থান ২০৭তম। পেট্রলের দাম সবচেয়ে কম ইরানের রাজধানী তেহরানে। এই শহরে লিটারপ্রতি পেট্রলের দাম এক ডলারেরও কম।
তালিকার শীর্ষে থাকা হংকংয়ে এক কাপ কফির দাম ৫.২১ ডলার, এক লিটার পেট্রলের দাম ৩.০৪ ডলার, আর এক কেজি টমেটোর দাম ১১.৫১ ডলার।
গবেষণার অংশ হিসেবে বিশ্বব্যাপী ৪৯০টি জায়গায় ভোগ্যপণ্য ও পরিষেবার খরচ পর্যালোচনা করে ইসিএ। এসব ক্ষেত্রে তথ্যের সমন্বয় ছিল গুরুত্বপূর্ণ। সর্বশেষ প্রতিবেদনে ১২০টি দেশের ২০৭টি শহরের তালিকা প্রকাশ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com