বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নৌকা প্রার্থীর সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর ১০ কর্মী সমর্থক আহত।

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২, ১০.২৫ পিএম
  • ১৪৫ বার পড়া হয়েছে

তালতলী বরগুনা প্রতিনিধিঃ বরগুনার তালতলী উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী আব্দুর রাজ্জাক হাওলাদারের ভাড়াটে সমর্থকদের হামলায় ১০ জন কর্মী সমর্থক আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী আবু জাফর খোকন।

গুরুতর আহত লিটন মৃধা (৪০) ও রাকিব মিয়াকে (২৫) পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপরে পচাকোড়ালিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে।

অভিযোগ সূত্রে জানা গেছে, স্বতন্ত্র প্রার্থীর সমর্থক লিটন মৃধাসহ ১০-১২ জন হুলাটানা গ্রামে প্রচারণা চালাচ্ছিল।
এ সময় নৌকার ভাড়াটে সন্ত্রাসী ছালাম মল্লিক, বাহাদুর প্যাদা, রুবেল তালুকদারসহ ৫০-৬০ জন সন্ত্রাসী অতর্কিতভাবে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা চালায়। এতে লিটন মৃধা, রাকিব, বিনোদ বাবুল, লিটন গোমস্তা, কালা পাইকসহ ১০ জন আহত হয়। গুরুতর আহত লিটন মৃধা ও রাকিবকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
স্বতন্ত্র প্রার্থী আবু জাফর খোকন হাওলাদার জানান, নৌকার প্রার্থী আব্দুর রাজ্জাক হাওলাদারের ভাড়াটে সন্ত্রাসী বাহিনী ইউনিয়নের বিভিন্ন স্থানে আমার কর্মী-সমর্থকদের উপর প্রতিদিন হামলা চালাচ্ছে। তার ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় আমার অন্তত ১০ জন সমর্থক আহত হয়েছে। তিনি আরও বলেন, নৌকার সন্ত্রাসী বাহিনী আমাকে প্রচারণায় বাধা দিচ্ছে। যেখানে-সেখানে আমার কর্মী সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালাচ্ছে।
নৌকার প্রার্থী আব্দুর রাজ্জাক হাওলাদার ভাড়াটে সন্ত্রাসী দিয়ে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, উল্টো স্বতন্ত্র প্রার্থীর সন্ত্রাসী বাহিনী আমার সমর্থকদের ওপর হামলা করেছে। তার সন্ত্রাসী বাহিনীর হামলায় ইদ্রিস নামে আমার এক কর্মী আহত হয়েছে।

তালতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com