বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্র নিউইয়র্কে ২১ বছর বয়সের আগে আগ্নেয়াস্ত্র ক্রয়ে নিষেধাজ্ঞা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২, ১.৫৭ এএম
  • ১৬৩ বার পড়া হয়েছে

মো.সুমন মিয়া/আনা ক্রিস্টিনা মার্টিনস /যুক্তরাষ্ট্র থেকেঃ

সম্প্রতি যুক্তরাষ্ট্রজুড়ে বেড়ে গেছে বন্দুক হামলার ঘটনা। গত কয়েক মাস ধরে পরিস্থিতি এতটাই নাজুক যে প্রায় প্রতিদিনই বিভিন্ন অঙ্গরাজ্যের কোথাও না কোথাও ঘটছে বন্দুক হামলার ঘটনা। বন্দুক হামলা নিয়ন্ত্রণে আইনের সংস্করণ চান খোদ প্রেসিডেন্ট জো বাইডেন। এবার নিউইয়র্কের গভর্নর সে পথেই হাঁটলেন।
সোমবার (৬ জুন) নিউইয়র্কে আগ্নেয়াস্ত্র ব্যবহার আইনে সংশোধন আনার জন্য একগুচ্ছ বিলে সই করেছেন ডেমোক্রেট নেত্রী ক্যাথি হোচুল। যার মধ্যে অন্যতম হলো সেমি-অটোম্যাটিক রাইফল কেনার ব্যাপারে বয়স বাড়ানো।
এর আগে নিউইয়র্কের কোনো নাগরিক ১৮ বছর বয়স হলেই আগ্নেয়াস্ত্র কিনতে পারতেন। নতুন আইনে সে বয়স বাড়িয়ে ২১ বছর করা হয়েছে। শুধু তাই নয়, আগ্নেয়াস্ত্র কেনার জন্য এ বার থেকে লাগবে বিশেষ পারমিটও। সেই সঙ্গেই বদল আনা হয়েছে আরও কয়েকটি আগ্নেয়াস্ত্র সংক্রান্ত আইনে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলোতে একটি সুপার মার্কেটে বন্দুকধারীর গুলিতে অন্তত ১০ জন নিহত হন এবং আহত হন আরও বেশ কয়েকজন। হামলায় জড়িত সন্দেহে ১৮ বছর বয়সী একজনকে চিহ্নিত করে পুলিশ। এরপরই নড়েচড়ে বসে নিউইয়র্ক প্রশাসন। মেয়র ক্যাথি হোচুল এ সংক্রান্ত ১০ টি বিলে সই করেছেন যেখানে বন্দুক হামলা বন্ধে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
প্রাদেশিক সিনেটে নতুন বিল পাশ হওয়ার পর গভর্নর ক্যাথি হোচুল বলেন, সুতরাং এখন থেকে ১৮ বছর বয়সী কেউ নিউইয়র্কে তার জন্মদিনে কিংবা অন্য কোনো পার্টি তে গেলে এরআর-১৫ নিয়ে হাঁটতে পারবে না। তিনি আরও বলেন, ‘আমি আশা করবো এর পরে এই অঙ্গরাজ্যে বন্দুক হামলায় মৃত্যুর ঘটনা কমবে।’ নতুন আইন কার্যকর হতে ৩০ থেকে ৯০ দিন সময় লাগবে বলে জানিয়েছেন আইন বিশেষজ্ঞরা।
সূত্র: সিবিএস নিউজ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com