বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ময়মনসিংহে বজ্রপাতে গ্যাস লাইনে আগুন,সময়মতো ফায়ার সার্ভিস কর্মীরা আসাতে আগুন নিয়ন্ত্রণে।

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২, ১২.১১ এএম
  • ১৫৯ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাসঃ পাঁচ মিনিটের ব্যবধানে ময়মনসিংহ নগরীতে পৃথক পৃথক বজ্রপাতে দুই স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে বড় ধরনের কোনো ক্ষতির হওয়ার আগেই খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস কর্মীরা। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মঙ্গলবার (৭ জুন) দিনগত রাত সাড়ে ১২টার দিকে বজ্রপাতে নগরীর ছায়াবাণী হলের বিপরীতে ১৪ তলা স্বপ্ননীড় টাওয়ারে প্রথম অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়।

অপরদিকে মাত্র পাঁচ মিনিট পরই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফসলির মোড় আজিজ মণ্ডলের ৫ তলা ভবনের পেছনে গ্যাস লাইনে বজ্রপাতে দ্বিতীয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় বৃষ্টি ঝরা আকাশে একের পর এক বজ্রধ্বনিতে ভীতিকর পরিবেশের সৃষ্টি হয়।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আতিকুর রহমান জানান, বজ্রপাতে স্বপ্ননীড় টাওয়ারের গ্যাস লাইনে লিকেজ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। পরে এসির ফ্যানে আগুন লেগে ছড়িয়ে পড়ে প্রায় ২৫ থেকে ৩০টি রাইজার পুড়ে গেছে। তিনি আরও জানান, এ ঘটনার মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে জব্বারের মোড়ে একইভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিস কর্মীদের পৃথক পৃথক টিম ঘটনাস্থলে গিয়ে মাত্র ২০ মিনিটেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছে। এতে কেউ হতাহত হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com