দিলীপ কুমার দাসঃ ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে শামছুল হক (৪৫) নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (০৮ জুন) সকালে র্যাব-১৪ এর সহকারী পরিচালক মো: আনোয়ার হোসেন জানান, গত ১৩ মে জেলার উপজেলার একটি মাঠে থেকে ছাগল আনতে যায় শিশুটি। এ সময় প্রতিবেশী শামছুল হক শিশুটিকে বিস্কুট খাওয়ানোর কথা বলে ধর্ষণ করে। এই ঘটনায় ফুলবাড়ীয়া থানায় মামলা করেন ভুক্তভোগী শিশুর বাবা।
পরে র্যাব-১৪ ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে। পরে র্যাবের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে মঙ্গলবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে। তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত আসামিকে ফুলবাড়ীয়া থানায় হস্তান্তর করা হয়েছে।