শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কোনো গাড়ি সাত দিনের বেশি সময়ের জন্য জব্দ করা যাবে না হাইকোর্ট

  • আপডেট সময় বুধবার, ৮ জুন, ২০২২, ৯.২১ পিএম
  • ২১০ বার পড়া হয়েছে

কোনো গাড়ি সাত দিনের বেশি সময়ের জন্য জব্দ করা যাবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।  বুধবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন।

রায়ে বলা হয়, ব্যক্তিগত গাড়ি জব্দ করার ক্ষেত্রে তাকে আগে নোটিশ দিতে হবে। জব্দ করা গাড়ি সরকারি কাজের যে উদ্দেশ্যে তার বাইরে ব্যবহার করা যাবে না।

রায়ে আরও বলা হয়, জব্দকৃত গাড়ি পুলিশ অফিসার বা তার পরিবারের কেউ ব্যবহার করতে পারবে না। ৭ দিনের বেশি সময়ের জন্য রিকুইজিশন করা যাবে না। গাড়ির ক্ষতিপূরণ এবং ডেইলি এলাউন্স নির্ধারণ করতে হবে। ১৫ দিনের মধ্যে ক্ষতিপূরণ দিতে হবে ৷

এছাড়া রিকুইজিশনের বিরুদ্ধে কোনো অভিযোগ এলে তদন্ত করে ব্যবস্থা নিতে হবে।

আগামী  ৯০ দিনের মধ্যে এই গাইডলাইন সার্কুলার আকারে সংশ্লিষ্টদের কাছে পাঠাতে ডিএমপি কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে।

২০১৯ সালের দেয়া রায়ে বলা হয়েছে, ডিএমপি আইনে গাড়ি রিকুইজিশন করার ক্ষমতা ডিএমপি কমিশনারের। তবে তা শুধুমাত্র জনস্বার্থে ব্যবহার হবে, ব্যক্তিগত কাজে বা অন্য উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না।

ব্যক্তিগত, কোম্পানি বা প্রতিষ্ঠানের গাড়ি রিকুইজিশন করার ক্ষেত্রে মালিককে কারণ উল্লেখ করে নোটিশ দিতে হবে। এছাড়া চালককে দৈনিক ভাতা এবং কোনো গাড়ি ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণ দিতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com