বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নেত্রকোনা জেলা কারাগারে এক হাজতীর মৃত্যু।

  • আপডেট সময় বুধবার, ৮ জুন, ২০২২, ১২.৪২ এএম
  • ১৯৩ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাসঃ নেত্রকোনা জেলা কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার (৭ জুন) দিনগত রাত দেড়টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

মারা যাওয়া হাজতি দুলাল মিয়া (৪০) দুর্গাপুর উপজেলার খুঁজিউড়া গ্রামের আবদুল লতিফের ছেলে। গত ৩ মে একটি য় মামলায় তিনি গ্রেফতার হলে আদালত তাকে কারাগারে পাঠান।

নেত্রকোনা জেলা কারাগার সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় হাজতি দুলাল মিয়ার হঠাৎ করে বুকে ব্যথা ও বমি শুরু হয়। পরে তাকে কারাগারে প্রাথমিক চিকিৎসা দিয়ে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত দেড়টার দিকে ওই হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান।

নেত্রকোনা জেলা কারাগারের সুপার আবদুল কুদ্দুস মুঠোফোনে বলেন, দুলাল মিয়া নামে ওই হাজতিকে গত ৫ মে কারাগারে পাঠানো হয়। তিনি মাদকাসক্ত ছিলেন। চিকিৎসক জানিয়েছেন, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com