শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নওগাঁয় মাদক মামলায় দুই যুবকের যাবজ্জীবন 

  • আপডেট সময় মঙ্গলবার, ৭ জুন, ২০২২, ৬.২১ পিএম
  • ১৯৮ বার পড়া হয়েছে
নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় মাদক মামলায় দুই যুবকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। একই সাথে দুইজনের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে এক বছরের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়।মঙ্গলবার (৭ জুন) বেলা ১২টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক হাসান মাহমুদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।আসামিরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুরের মোল্লাপাড়া গ্ৰামের সাইদুর রহমানের ছেলে জুয়েল রানা (২১) একই গ্ৰামের আমির হোসেনের ছেলে বাবু (২০)।মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০২১ সালের ২৯ আগষ্ট মোটরসাইকেল যোগে চাঁপাইনবাবগঞ্জ থেকে মোটরসাইকেলের ইয়ার ফিল্টারের ভিতরে অভিনব কায়দায় ২২৫ গ্ৰাম হিরোইন বিক্রির উদ্দেশ্যে নওগাঁর দিকে আসছিলেন। আসার পথে নওগাঁর পোরশা উপজেলার সরাইগাছীর জালুয়াপাড়া নামক স্থানে নওগাঁর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টহল দল মোটরসাইকেলটি থামানোর সংকেত দিলে মোটরসাইকেল রেখে তারা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে তাদেরকে গ্রেপ্তার করে। এসময় মোটরসাইকেলের ভিতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২২৫ গ্রাম হেরোইন জব্দ করে পুলিশ। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের কর হয়। মামলাটি বিচারের জন্য অত্র আদালতে আসলে বিচারক উভয়পক্ষের শুনানি অন্তে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) এর সারণীর ক্রমিক ৭ (গ) ধারা মোতাবেক অভিযোগ প্রমানিত হওয়ায় বিচারক এই আদেশ প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com