বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ইসলাম ধর্মের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করায় ভারতের তীব্র সমালোচনায় মুসলিম দেশগুলো।

  • আপডেট সময় মঙ্গলবার, ৭ জুন, ২০২২, ৩.০২ পিএম
  • ১৭০ বার পড়া হয়েছে

ভারতের ক্ষমতাসীন হিন্দু জাতীয়তাবাদী দলটির উচ্চপদস্থ কর্মকর্তারা ইসলাম ও নবী সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার পর, মুসলিম দেশগুলোর ব্যাপক কূটনৈতিক রোষানলে পড়েছে ভারত। কিছু আরব দেশ জুড়ে ধর্মঅবমাননার অভিযোগ উঠেছে। এমন ঘটনার ফলে হওয়া ক্ষতি সামাল দিতে বেগ পেতে হচ্ছে নয়াদিল্লীকে।

অন্তত পাঁচটি আরব দেশ ভারতের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে। অপরদিকে পাকিস্তান ও আফগানিস্তান সোমবার ঐ মন্তব্যের বিষয়ে কঠোর প্রতিক্রিয়া জানায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিশিষ্ট দুই মুখপাত্র ঐ মন্তব্যগুলো করেন। তারপর থেকে সামাজিক মাধ্যমে ক্ষোভের ঢল নামে, এবং কিছু কিছু আরব দেশে ভারতীয় পণ্য বর্জনের ডাকও দেওয়া হয়।

গত সপ্তাহ থেকেই ক্ষোভ বাড়তে থাকে। সে সময়ে দুইজন মুখপাত্র, নুপুর শর্মা এবং নাভিন জিনদাল কল্পনাপ্রসূত মন্তব্য করেন, যা কিনা ইসলামের নবী মোহাম্মদ (সাঃ) এবং তার স্ত্রী আয়েশার প্রতি অবমাননাকর হিসেবে দেখা হয়।

মোদির দল তাদের বিরুদ্ধে রবিবার পর্যন্ত কোন পদক্ষেপ নেয়নি। সেদিন হঠাৎ করেই কূটনৈতিকভাবে ক্ষোভ প্রকাশের ধারা শুরু হয়। প্রথমেই কাতার এবং কুয়েত তাদের দেশে ভারতের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানায়। বিজেপি শর্মাকে বরখাস্ত এবং জিনদালকে বহিষ্কার করে। এছাড়াও তারা এক বিরল বিবৃতিতে বলে যে, তারা “যে কোন ধর্মীয় ব্যক্তিত্বের অপমানের প্রতি কঠোর নিন্দা জানায়”। কাতার ও কুয়েত এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।

পরবর্তীতে সৌদি আরব এবং ইরানও ভারতকে তাদের অভিযোগ জানায়। জেদ্দা ভিত্তিক অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন বা ওআইসি বলে যে, মন্তব্যগুলো “ভারতে ইসলামের বিরুদ্ধে ক্রমেই তীব্রতর হতে থাকা হিংসা ও নিপীড়ন এবং মুসলিমদের বিরুদ্ধে নিয়মতান্ত্রিক চর্চার পরিপ্রেক্ষিতে” করা হলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com