বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৫০০০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে ডিবি।

  • আপডেট সময় মঙ্গলবার, ৭ জুন, ২০২২, ২.২৮ পিএম
  • ১৪৯ বার পড়া হয়েছে

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ১৫০০০ পিস ইয়াবাসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতদের নাম- শান্ত মাল, আমির হোসেন, মোঃ শওকত হোসেন ও মোঃ রাসেল।

মঙ্গলবার (৭ জুন ২০২২) সন্ধ্যা ৬:০০ টায় যাত্রাবাড়ী থানার মাতুয়াইল মেডিকেল হাসপাতালের সামনে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা উত্তরা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।

এ সংক্রান্তে সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের টিম লিডার সহকারী পুলিশ কমিশনার হাবিবুর রহমান বলেন, কতিপয় মাদক কারবারি যাত্রাবাড়ী থানার মাতুয়াইল মেডিকেল হাসপাতালের সামনে ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে ১৫০০০ পিস ইয়াবাসহ শান্ত, আমির, শওকত, রাসেলকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃতরা সীমান্তবর্তী জেলা কক্সবাজার থেকে বিভিন্ন কৌশলে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করত।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান এ গোয়েন্দা কর্মকর্তা।

অভিযানটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার কাজী শফিকুল আলম, বিপিএম (সেবা) এর নির্দেশনায় ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আছমা আর জাহান এর সার্বিক তত্ত্বাবধানে এবং সহকারী পুলিশ কমিশনার হাবিবুর রহমান এর নেতৃত্বে পরিচালিত হয়।
(ডিএমপি নিঃ)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com