দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ সোমবার৷ (৬ জুন /২০২২) দুপুর ১২ টার সময় কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়ায় বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানান।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি দিলিপ রবিদাস, কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি কাজল রবিদাস, সাধারণ সম্পাদক রঞ্জিত রবিদাস,করিমগঞ্জ উপজেলা শাখার সভাপতি সুশীল রবিদাস এবং হোসেনপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক তরুন রবিদাস প্রমুখ।