মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
অপতথ্যের হাত থেকে সুরক্ষা এখন নাগরিক অধিকার: তথ্যমন্ত্রী মার্কিন নেতৃত্বাধীন সামরিক অবরোধে যুক্তরাজ্য অংশগ্রহণ করবে না সিকেডি হাসপাতালে চাঁদাদাবি যুবদল কর্মী মঈন উদ্দিনের ৪ সহযোগীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু সীমিত ওভারের সিরিজ খেলতে ঢাকায় নিউজিল্যান্ডের তিন ক্রিকেটার দেশে জ্বালানি তেলের মজুত ও সরবরাহ স্বাভাবিক রয়েছে: মীর শাহে আলম পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী কাল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  বিএনপির দুঃসময়ের কান্ডারি ডাক্তার লুসি খান মনোনয়ন ফরম নিলেন সংরক্ষিত নারী আসনের

যুক্তরাষ্ট্রে তিন স্থানে এলোপাতাড়ি গুলি, নিহত ৯ আহত ১১

  • আপডেট সময় সোমবার, ৬ জুন, ২০২২, ১০.৪৮ পিএম
  • ১৪৮ বার পড়া হয়েছে

মো.সুমন মিয়া /আনা ক্রিস্টিনা মার্টিনস /যুক্তরাষ্ট্র থেকেঃ
যুক্তরাষ্ট্রের তিনটি শহরে নির্বিচারে গুলি চালানোর ঘটনা ঘটেছে। এতে মোট ৯ জনের প্রাণ গেছে। এছাড়া ২৮ জন মানুষ আহত হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার দিবাগত রাতে ও রবিবার ভোরে ঘটনাগুলো ঘটেছে।পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ফিলাডেলফিয়ায় দুই ব্যক্তির মধ্যে ঝগড়া বন্দুকযুদ্ধে রূপ নেয়। জনাকীর্ণ বার ও রেস্তোরাঁ এলাকায় নির্বিচারে গুলি চালালে তিন জনের প্রাণ যায়। এছাড়া ১২ জন আহত হয়। গুলির শব্দে মানুষজন পালানোর চেষ্টা করলে এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়।
পুলিশ বলছে, শনিবার মধ্যরাতের পর টেনেসির চ্যাটানুগায় একটি বারের কাছে গুলি চালানো শুরু হলে তিন জন নিহত ও ১৪ জন আহত হয়।
রবিবার ভোররাতে মিশিগানের সাগেনওতে আরেকটি গুলির ঘটনায় তিন জন নিহত ও ২ জন আহত হয়। পুলিশ বলেছে, আগের দুই ঘটনায় সাধারণ মানুষ নির্বিচার গুলিবর্ষণে ক্ষতিগ্রস্ত হলেও সাগেনওয়ে হতাহত সবাই গোলাগুলিতে জড়িত ছিল।
তবে এসব ঘটনায় জড়িতদের কাউকে এখন পর্যন্ত আটক করা হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com