বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাজধানীতে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৪

  • আপডেট সময় সোমবার, ৬ জুন, ২০২২, ৮.১৭ পিএম
  • ১৫৯ বার পড়া হয়েছে

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর যাত্রাবাড়ী থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো মোঃ সবুজ, মোঃ কেরামত আলী, মোঃ আতিক ও মোঃ বাবু।

রবিবার (৫ জুন ২০২২) বেলা ২টায় যাত্রাবাড়ী থানার রায়েরবাগের টোটাল সিএনজি পাম্পের সামনে  থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মাজহারুল ইসলাম, বিপিএম, পিপিএম (বার) জানান, কতিপয় দুস্কৃতিকারী যাত্রাবাড়ী থানার রায়েরবাগের টোটাল সিএনজি পাম্পের সামনে ডিবি পরিচয়ে প্রাইভেটকারযোগে ডাকাতির লক্ষ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে প্রাইভেটকারসহ সবুজ, কেরামত আলী, আতিক ও বাবুকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে প্রাইভেটকার তল্লাশি করে ০২টি ডিবির জ্যাকেট, ০১টি পিস্তলের কভার, এক জোড়া হ্যান্ডকাফ, ০১টি  ওয়াকিটকি সেট, ডাকাতির কাজে ব্যবহৃত ০৬টি বাটন মোবাইল ফোন উদ্ধারমূলে জব্দ করা হয়।

যাত্রাবাড়ী থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

(ডিএমপি নিঃ)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com