বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ময়মনসিংহের কাচারী ঘাটের সামনে ডোবা থেকে চা দোকানীর মরদেহ উদ্ধার।

  • আপডেট সময় সোমবার, ৬ জুন, ২০২২, ৬.৫৬ পিএম
  • ১৯৭ বার পড়া হয়েছে

মোঃ হারুন উর রশিদ,জেলা প্রতিনিধি ময়মনসিংহঃ

ময়মনসিংহ নগরীর কাচারি ঘাটের অপরপ্রান্তে স্থানীয় ইসকন মন্দিরের পাশের একটি ডোবা থেকে খলিলুর রহমান (৪৫) নামে এক চা দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। খলিলুর জেলা সদর উপজেলার চর ঈশ্বরদিয়া পশ্চিমপাড়া গ্রামের নবীর উদ্দিনের ছেলে। তিনি ব্রহ্মপুত্র নদের কাচারি ঘাটের চা দোকানদার ছিলেন। রোববার (৫ জুন) দুপুর ১২টার দিকে ব্রহ্মপুত্র নদের পূর্ব পাশের ওই ডোবা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, শনিবার রাতে দোকান শেষে তিনি বাড়ি ফেরেননি। সকালে ওই নদের পাশে একটি ডোবায় তার নিথর দেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খলিলুরের চোখের ওপরে আঘাতের একটি চিহ্ন দেখা গেছে। মর্গের রিপোর্ট দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com