বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বৃক্ষ রোপনের মধ্য দিয়ে শরীয়তপুরে বিশ্ব পরিবেশ দিবস পালন।

  • আপডেট সময় সোমবার, ৬ জুন, ২০২২, ১২.৪৩ এএম
  • ১৭২ বার পড়া হয়েছে

রাহাত রওশন,শরীয়তপুর প্রতিনিধিঃ বৃক্ষ রোপনের মধ্য দিয়ে শরীয়তপুরে বিশ্ব পরিবেশ দিবস পালন।

বিশ্ব প্রাণে প্রকৃতি পরিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ” প্রতিপাদ্যে সড়কের দুইপাশে ১ হাজার বৃক্ষ রোপণের মধ্যদিয়ে শরীয়তপুরে আজ বিশ্ব পরিবেশ দিবস পালন করা হচ্ছে।
এ উপলক্ষে সকাল ১০ টায় সদর উপজেলার খেলসী আটিপাড়া সড়কে বৃক্ষ রোপণ কর্মসূচির আয়োজন করে শরীয়তপুর জেলা পরিষদ। সড়কটির দুইপাশে জাম, কৃষ্ণচুরা ও সোনালুর চারা রোপণ করা হয়।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শামীম হোসেন বাসস’কে জানান, বিশ্ব জলবায়ুর বিরুপ প্রভাব মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সবুজায়ন করার নির্দেশ প্রদান করেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশের অংশ হিসেবে জেলা পরিষদ এ বছর ১ হাজার বৃক্ষ রোপণের মাধ্যমে শরীয়তপুরকে সবুজায়নের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করছে। এই ১ হাজার গাছের চারার বাইরেও আমরা মন্ত্রণালয়ে আরও ২০ হাজার গাছের চারা সড়কের পাশে, সামাজিক প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে, ধর্মীয় প্রতিষ্ঠানে রোপণের জন্য চাহিদা পত্র পাঠিয়েছি। অনুমোদন আসার পরে আমরা শরীয়তপুরকে সবুজায়নের আন্দোলনের মাধ্যমে সবুজে-সবুজে ভরিয়ে তুলবো।

তিনি আরও বলেন,গতবছর জেলা পরিষদের মাধ্যমে শরীয়তপুরকে সবুজায়নের আন্দোলনের মাধ্যমে যে গাছের চারা রোপণ করেছিলাম তার অধিকাংশই এখন ফুল, ফল ও ছায়া দিয়ে জেলার পরিবেশকে এনে দিয়েছে ইতিবাচক সুফল। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় প্রতি ইঞ্চি খালি জায়গায় বৃক্ষ রোপণের মাধ্যমে শরীয়তপুরকে সবুজায়নের মাধ্যমে বিশ্ব পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে সক্ষম হবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com