বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বিএফইউজে সভাপতি ওমর ফারুকেরওপর হামলা,বিএমএসএফের প্রতিবাদ।

  • আপডেট সময় রবিবার, ৫ জুন, ২০২২, ১১.১৪ পিএম
  • ১৬৫ বার পড়া হয়েছে

 

মোঃ শহিদুল ইসলাম,সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সভাপতি, সাংবাদিক নেতা ওমর ফারুকের ওপর ছাত্রদল-যুবদলের উচ্ছৃঙ্খল নেতাকর্মীদের দ্বারা হামলা ও লাঞ্ছিতের ঘটনায় চরম ক্ষোভ, নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএমএসএফ। রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে প্রবেশের সময় কতিপয় নেতাকর্মী তার ওপর হামলা করে।

ঘটনাটি সাংবাদিক সমাজের জন্য চরম উদ্বেগের দাবি করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর, কেন্দ্রীয় সভাপতি সোহেল আহমেদ ও সম্পাদক শিবলী সাদিক খান ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির আশা করেন।

গণমাধ্যমে পাঠানো প্রতিবাদ বিজ্ঞপ্তিতে বিএমএসএফ নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক নির্যাতন বন্ধে বিএমএসএফ সবসময ঐক্যবদ্ধ। সাংবাদিকরা আজ যেন রাজনীতি ব্যবসায়ীদের কাছে জিম্মি হয়ে তাচ্ছিল্যের পাত্র হয়ে উঠেছেন। সাংবাদিক নেতা ওমর ফারুক যে শুধু একজন সাংবাদিকই নন; তিনি একজন মহীরুহ নেতা, সাংবাদিকদেরর একটি বটবৃক্ষ। কোন শক্তির বলে তাঁর ওপর আঙ্গুল তোলার সাহস পেলো আমাদের বোধগম্য নয়। অপরাধী যেই হোক অবিলম্বে আইন শৃঙ্খলা বাহীনি তাদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনার জোর দাবী জানাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com