ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: সারাদেশের ন্যায় বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি জননেএী শেখ হাসিনার কে প্রাণনাশের হুমকির প্রতিবাদে ঈশ্বরগঞ্জে ৪ জুন বিকেলে বিক্ষোভ প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মো: রফিকুল ইসলাম বুলবুল।এসময় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেসে সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য সাবেক পৌর মেয়র মো:হাবিবুর রহমান(হাবিব)। বিশেষ অতিথি জেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য বদরুল আলম প্রদীপ।এ ছাড়াও আওয়ামীলীগ নেতা এড হাবিবুল্লাহ মিলন, উপজেলা আওয়ামীলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক একেএম হারুন অর রশিদ, চেয়ারম্যান মো:আবু হানিফা (হানিফ) আঠারবাড়ী ইউ পি চেয়ারম্যান জুবের আলম রুপক,তারুন্দিয়া ইউ পি চেয়ারম্যান হাসান মাহমুদ রানা, মাইজবাগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃফরিদ মিয়া, তারুন্দিয়া ইউনিয়ন আওয়ামীলূগের সভাপতি মো আবদুর রব, উপজেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক আবদুস ছালাম,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রবি, যুগ্ম আহবায়ক সাবেক জি এস মো:মোখলেছুর রহমান মানিক, মাইজবাগ ইউনিয়ন যুবলীগের সভাপতি মো:সরজুল ভুইয়া,যুবলীগ নেতা লুতফর রহমান সহ আরো অনেকেই উপস্হিত ছিলেন।