মো.সুমন মিয়া /আনা ক্রিস্টিনা মার্টিনস /যুক্তরাষ্ট্র থেকেঃ
নিউইয়র্কে স্কুলের শিক্ষার্থীরা প্যানডামিক ইলেক্ট্রনিক বেনিফিট ট্রান্সফার (পি-ইবিটি) কার্ডে ৩৭৫ ডলার করে পাচ্ছেন। গতকাল ২ জুন এই অর্থ সব শিক্ষার্থীর ইবিটি কার্ডে জমা হয়েছে। হঠাৎ এই অর্থ পেয়ে পরিবারগুলো খুশি। নিউইয়র্কের স্কুল ছাত্রছাত্রী যারা বাড়িতে থেকে ন্যাশনাল স্কুল লাঞ্চ অ্যাক্ট অনুযায়ী পি-ইবিটি খাদ্য সহায়তা পাচ্ছিল তাদের সেই সহায়তা গ্রীষ্মকালীন ছুটিতেও অব্যাহত থাকবে। গতকাল বৃহস্পতিবার এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা নিউইয়র্ক স্টেটের যেসব শিক্ষার্থী ২০২০-২০২১ বছরে প্যান্ডামিকের কারণে স্কুলে উপস্থিত হওয়া থেকে বিরত ছিল এবং যাদের নামে পি-ইবিটি খাদ্য সহায়তা বরাদ্দ ছিল যোগ্যতা বিবেচনায় তাদের সে সহায়তা প্রদান অব্যাহত থাকবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যোগ্য বিবেচিত ছাত্র-ছাত্রীরা প্রতি মাসে ৩৭৫ ডলার মূল্যের খাদ্য সহায়তা পাবে। নিউইয়র্ক সিটির যেসব ছাত্রছাত্রী যারা সুবিধার আওতায় পড়ে না তাদেরকে গ্রীষ্মকালীন পি-ইবিটি খাদ্য সহায়তা দেয়া হবে। এছাড়াও সিটির বাইরে বসবাসকারী যেসব শিক্ষার্থী I সুবিধার অন্তর্ভুক্ত নয় তাদের জন্য গ্রীষ্মকালীন পি-ইবিটি খাদ্য সহায়তা প্রদান ইতোমধ্যেই শুরু হয়েছে। সাধারণত পরিবারগুলো শিক্ষার্থীদের ইবিটি কার্ড নিয়মিত চেক করে না। কিন্তু হঠাৎ এই অর্থ প্রাপ্তির কথা যারা জেনেছেন তারা উচ্ছসিত হয়েছেন। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের উর্ধ্বগতিতে যুক্তরাষ্ট্রে জনসাধারণের নাভিশ্বাস উঠেছে। এই সময়ে পি-ইবিটির এই ৩৭৫ ডলার সহায়তায় তারা অনেকেই কিছু হলেও স্বস্তি পেয়েছেন।