শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ঈদকে কেন্দ্র করে সড়কে চাঁদাবাজি, ডাকাতি ও ছিনতাই রোধে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ থাকবে : র‍্যাব

  • আপডেট সময় শনিবার, ৪ জুন, ২০২২, ৩.৫২ পিএম
  • ২১৪ বার পড়া হয়েছে

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ছিনতাই-ডাকাতি বাড়তে পারে। শুধু তাই নয়—কোরবানির ঈদ ঘিরে মহাসড়কে গরুর ট্রাককেন্দ্রিক চাঁদাবাজি বেড়ে যায়। র‍্যাব বলছে—ঈদকে কেন্দ্র করে সড়কে চাঁদাবাজি, ডাকাতি ও ছিনতাই রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি সজাগ থাকবে এবং অভিযান পরিচালনা করবে।রাজধানীর কারওয়ান বাজারের র‍্যাব মিডিয়া সেন্টারে আজ শনিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন।

খন্দকার আল মঈন বলেন, আসন্ন ঈদ ঘিরে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতি রোধে আমাদের তিক্ষ্ণ নজর থাকবে। যেখান থেকে বা যেভাবে আমরা খবর পাব, এসব অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা হবে। অভিযান চালানো হবে।

খন্দকার আল মঈন আরও বলেন, ‘গত রোজার আগেও আপনারা দেখেছেন—মহাসড়োকে চাঁদাবাজির অভিযোগে র‍্যাব-৩ বেশকিছু চাঁদাবাজ গ্রেপ্তার করেছিল। এ ছাড়া র‍্যাবের বিভিন্ন অভিযানে র‍্যাব পাঁচ শতাধিক চাঁদাবাজ গ্রেপ্তার করেছে। এরা অস্ত্রের মুখে চাঁদাবাজি করে।

খন্দকার আল মঈন আরও বলেন, ‘ঈদকে কেন্দ্র করে এক শ্রেণির ডাকাত চক্র সক্রিয় হয়। তারা কোরবানির গরুর ট্রাক ছিনতাইয়ের চেষ্টা করে। ট্রাক থেকে গরু ছিনতাইয়ের চেষ্টা করে। র‍্যাবের গোয়েন্দা বা র‍্যাব সদস্যেরা তৎপর রয়েছেন, যারা মহাসড়কে চাঁদাবাজি বা ডাকাতি করে তাদের প্রতি। এসবের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এবং আগামী সময়ে আমরা আরও বেশি অভিযান পরিচালনা করব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com