বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নেত্রকোনা পৌর শহরের পুকুরে ডুবে প্রাণ গেল এক কিশোরীর।

  • আপডেট সময় শনিবার, ৪ জুন, ২০২২, ২.১৬ পিএম
  • ১৪৯ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ নেত্রকোনা পৌরশহরে রেল কলোনী এলাকায় পুকুরে ডুবে সনজিতা রানী (১৪) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

শনিবার (৪ জুন) সকাল ৯টার দিকে জেলা সদরের পৌরশহরে সাতপাই রেললাইন সংলগ্ন পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত সনজিতা রানী রেল কলোনীর বাসিন্দা সুধারঞ্জন সরকারের মেয়ে। সে মৃগী রোগী ছিল জানিয়েছে তার পরিবার।

স্থানীয়রা জানান, সনজিতা সকাল ৮টার দিকে ঘর থেকে বের হয়। সকাল ৯টার দিকে মৃতের ছোটবোন তমা রানী কলোনীর পুকুরে বড় বোনকে ভাসতে দেখে বাড়িতে খবর দেয়। পরে বাবা সুধারঞ্জন পুকুর থেকে মেয়ের মরদেহ উদ্ধার করেন।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. শাকের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com