বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মিয়ানমারের সামরিক জান্তার বিচারিক মৃত্যুদণ্ড কার্যকরের পথে

  • আপডেট সময় শনিবার, ৪ জুন, ২০২২, ১.৩২ পিএম
  • ১৬৬ বার পড়া হয়েছে

মিয়ানমারের সামরিক জান্তার বিচারিক মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে ।  দীর্ঘ ৩১ বছরের ইতিহাসে প্রথমবারের মতো। দেশটির ক্ষমতাচ্যুত নেতা অং সান সু চি’র দলের সাবেক সদস্য ফিও জেয়া থাওসহ চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে বলে জানা যায়।

শুক্রবার (৩ জুন) তথ্যটি গণমাধ্যমকে জানিয়েছেন জান্তা সরকারের মুখপাত্র জাও মিন তুন।

গণমাধ্যমে জাও মিন তুন বলেছেন, সাবেক এমপি ফিও জেয়া থাও এবং গণতন্ত্র কর্মী কো জিমিসহ চারজনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, কারাগারের পদ্ধতি অনুসারে তাদের ফাঁসি দেওয়া হবে।

অং সান সুচির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির সদস্য ফিও জেয়া থাও গত নভেম্বরে গ্রেফতার হয়েছিলেন। তাকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জানুয়ারিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়। বিশিষ্ট গণতন্ত্র কর্মী কিয়াও মিন ইউ, যিনি জিমি নামে বেশি পরিচিত, তাকেও মৃত্যুদণ্ড দিয়েছে সামরিক ট্রাইব্যুনাল।

এ বিষয়ে মুখপাত্র জাও মিন তুন আরও বলেছেন, তারা আপিল ও সাজা কমানোর জন্য আইনি প্রক্রিয়া অব্যাহত রেখেছিল। কিন্তু আদালত তাদের আপিল ও অনুরোধ খারিজ করে দিয়েছে। এরপর আর কোনও পদক্ষেপ নেই।

তবে কবে জান্তাবিরোধী ওই চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে তা স্পষ্ট করে জানাননি জাও মিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com