বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সাংবাদিকতা উঁচু মাপের সম্মানজনক পেশা: বিএমএসএফ

  • আপডেট সময় শনিবার, ৪ জুন, ২০২২, ১২.৪১ এএম
  • ১৮২ বার পড়া হয়েছে

মোঃ শহিদুল ইসলাম,সিনিয়র স্টাফ রিপোর্টারঃ সমাজের অন্যসব পেশার চেয়ে সাংবাদিকতা উঁচু মাপের, সম্মানজনক এবং সামাজিক দায়বদ্ধতামূলক পেশা। অন্যায়-অপরাধের কাছে সাংবাদিকদের মাথা নত করা যাবেনা। সাংবাদিকতা পেশাটিকে সমুন্নত রাখতে সকল লোভ-লালসা,ভয়ের উর্ধে থেকে আন্তরিকতার সাথে কাজ করা উচিৎ। গুজব সাংবাদিকতা পরিহার করতে হবে। কোন স্বার্থের কাছে পেশাকে জলাঞ্জলী দেয়া যাবেনা। সময় এসেছে পেশার মর্যাদা রক্ষায় সকলকে কাজ করার আহবান করেছেন বিএমএসএফের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। তিনি শুক্রবার বিকেল ৫টায় কিশোরগঞ্জের ভৈরবে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম -বিএমএসএফ আয়োজিত সাংবাদিকতায় সাধারণ জ্ঞাণ প্রশিক্ষণ বিষয়ক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন।

বিএমএসএফ ভৈরব শাখার সভাপতি ছাবির উদ্দিন রাজু মানবাধিকার ও অনুসন্ধানমূলক সাংবাদিকতায় দুই যুগপূর্তি উপলক্ষে সংবর্ধণা, কেক কাটা ও সংবাদ তৈরির ওপর প্রশিক্ষণের আয়োজন করা হয়।

বিএমএসএফ ভৈরব শাখার সহ-সভাপতি অধ্যাপক মোতাহার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের স্থানীয় উপদেষ্টা ও নিরাপদ সড়ক চাই’র ভৈরবের সাধারণ সম্পাদক মো: আলাল উদ্দিন ও একাত্তর টেলিভিশনের ফজলুল হক বাবু।

অন্যান্যের মধ্যে সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান ওয়াসিম, সহ-সভাপতি জামাল উদ্দিন, বিএমএসএফের সাবেক সহ-সভাপতি কাজী আবুল খায়ের, সহ-সভাপতি শামিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক সামসুল হক মামুন, সাংবাদিক জহির আহমেদ প্রমূখ বক্তব্য রাখেন। নেতৃবৃন্দ বিএমএসএফ ঘোষিত ১৪ দফা দাবি বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com