শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

  • আপডেট সময় শুক্রবার, ৩ জুন, ২০২২, ১০.৩২ পিএম
  • ২১৬ বার পড়া হয়েছে

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি নজরুল ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
আজ শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারি পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। আজ দুপুরে রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি রাজধানীর মোহাম্মদপুর আত্মগোপনে ছিলেন।
র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে তিনজনকে মৃত্যুদন্ড দেয়া হয়।
আসামিরা হলেন, রেজাউল করিম মন্টু, শহিদ মন্ডল ও মো. নজরুল ইসলাম। এর মধ্যে নজরুল ইসলাম পলাতক ছিলেন। নজরুল স্বাধীনতা যুদ্ধের সময় নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় মানবতাবিরোধী অপরাধ সংঘটন করেন। তাদের বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যাসহ অবৈধভাবে আটক, নির্যাতন, অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগ আনা হয়।
খন্দকার আল মঈন আরও বলেন, নজরুল ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় নওগাঁর বদলগাছি থানার পাহাড়পুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় হামলা চালিয়ে স্বাধীনতার পক্ষের নিরীহ-নিরস্ত্র বেশ কয়েকজনকে হত্যাসহ অবৈধভাবে আটক, নির্যাতন, অপহরণ, ঘরবাড়ি লুণ্ঠন ও অগ্নিসংযোগ করে।
উল্লেখ্য, একাত্তরে মহান মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে নওগাঁ জেলা জামায়াতের সাবেক আমীর রেজাউল করিম মন্টুসহ তিনজনের মৃত্যুদন্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
গত মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলেন, নওগাঁর রেজাউল করিম মন্টু, নজরুল ইসলাম ও শহিদ মন্ডল। এদের মধ্যে নজরুল ইসলাম পলাতক ছিলন।
রেজাউল করিম মন্টু জয়পুরহাট সদরের বাসিন্দা। পলাতক নজরুল ইসলাম রাজধানীর মোহাম্মদপুরে আত্মসগোপনে ছিলেন। শহিদ মন্ডলের বাড়ি নওগাঁর বদলগাছী থানার চাঁপাডাল গ্রামে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com