বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

শেরপুরে পাষন্ড ছেলের ধারালো অস্ত্রে মাকে খুন,পলানোর সময় পুলিশের হাতে ছেলে গ্রেফতার।

  • আপডেট সময় শুক্রবার, ৩ জুন, ২০২২, ১০.২৫ পিএম
  • ১৬৩ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস, নিজস্ব প্রতিবেদকঃ  শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ফারুক হোসেন (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৩ জুন) ভোরে নালিতাবাড়ী পৌর শহরের নিজপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত নুরভানু (৫৫) পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের নিজপাড়া মহল্লার মৃত সিরাজুল ইসলামের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, ছেলে ফারুক হোসেনকে নিয়ে একটি ঝুপড়ি ঘরে বাস করতেন নুরভানু। আরেক ছেলে মনির হোসেন ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। ফারুক মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন। মাকে প্রায়ই মারধর করতেন। বৃহস্পতিবার মা ও ছেলে ঝুপড়ি ঘরে ঘুমিয়ে পড়েন। হঠাৎ ঘুম থেকে উঠে রাতের কোনও এক সময় মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার পর লাশ টেনে পাশের নদীতে ফেলে রাখেন। ভোরে স্থানীয়রা বাড়ির পাশের ভোগাই নদীতে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে এবং পালানোর চেষ্টাকালে ফারুক হোসেন আটক করে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, নুরভানুর ভাই শরিয়ত উল্লাহ বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেই সঙ্গে অভিযুক্ত ফারুক হোসেনকে আটক করা হয়েছে। এছাড়া হত্যায় ব্যবহৃত দা, শীল ও বেলনা জব্দ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com