মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
অপতথ্যের হাত থেকে সুরক্ষা এখন নাগরিক অধিকার: তথ্যমন্ত্রী মার্কিন নেতৃত্বাধীন সামরিক অবরোধে যুক্তরাজ্য অংশগ্রহণ করবে না সিকেডি হাসপাতালে চাঁদাদাবি যুবদল কর্মী মঈন উদ্দিনের ৪ সহযোগীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু সীমিত ওভারের সিরিজ খেলতে ঢাকায় নিউজিল্যান্ডের তিন ক্রিকেটার দেশে জ্বালানি তেলের মজুত ও সরবরাহ স্বাভাবিক রয়েছে: মীর শাহে আলম পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী কাল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  বিএনপির দুঃসময়ের কান্ডারি ডাক্তার লুসি খান মনোনয়ন ফরম নিলেন সংরক্ষিত নারী আসনের

যুক্তরাষ্ট্রে এবার গির্জার বাইরে বন্দুক হামলা, নিহত ৩

  • আপডেট সময় শুক্রবার, ৩ জুন, ২০২২, ৯.০৫ পিএম
  • ১৪৬ বার পড়া হয়েছে

মো.সুমন মিয়া /আনা ক্রিস্টিনা মার্টিনস /যুক্তরাষ্ট্র থেকেঃ
যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের একটি গির্জার বাইরে পার্কিং লটে বন্দুকধারীর গুলিতে দুই নারী নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (২ জুন) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। পরে নিজের গুলিতে হামলাকারীও নিহত হন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
বন্দুক হামলা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের হুঁশিয়ারি উচ্চারণের পরই এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রে দুই সপ্তাহের ব্যবধানে পর পর কয়েকটি বন্দুক হামলার ঘটনায় নড়েচড়ে বসে বাইডেন প্রশাসন।
সর্বশেষ ওকলাহোমা অঙ্গরাজ্যের টিউলসা শহরের একটি হাসপাতালে বন্দুকধারীর হামলায় চারজন নিহত ও বেশ কয়েকজন আহত হন। এ ঘটনার পর মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন ‘যথেষ্ট’, ‘যথেষ্ট’ হয়েছে।
কাউন্টি শেরিফ কার্যালয়ের এক কর্মকর্তা নিকোলাস লেনি জানান, কর্নারস্টোন চার্চের বাইরে এ হামলার ঘটনা ঘটে। এসময় গির্জার ভেতরে একটি অনুষ্ঠান চলছিল বলে জানান তিনি।তবে হামলাকারীর পরিচয় এখনো জানানো হয়নি।
এদিকে, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে আরও একটি বন্দুক হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। উইসকনসিন অঙ্গরাজ্যের একটি সমাধিক্ষেত্রের পাশে এক ব্যক্তির শেষকৃত্য অনুষ্ঠানে বন্দুক হামলায় কয়েকজন আহত হন বলে জানিয়েছে দেশটির পুলিশ।
যুক্তরাষ্ট্রে সম্প্রতি বেশ কয়েকটি বন্দুক হামলার ঘটনা ঘটে। মঙ্গলবার (২৪ মে) মেক্সিকো সীমান্তবর্তী উভালদে এলাকার একটি এলিমেন্টারি স্কুলে বন্দুকধারীর হামলায় ১৯ শিশুসহ ২১ জন নিহত হন। যুক্তরাষ্ট্রে গত ১০ বছরের মধ্যে এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলার ঘটনা বলে জানা যায়।
প্রায়ই দেশটির কোনো না কোনো অঙ্গরাজ্যে নৃশংস বন্দুক হামলার ঘটনা ঘটছে। যা থেকে রেহাই পাচ্ছে না শিশুরাও। ২০২১ সালে যুক্তরাষ্ট্রে ৬১টি বন্দুক হামলার ঘটনা ঘটে। যা আগের বছর অর্থাৎ ২০২০ সালের তুলনায় ৫২ শতাংশ বেশি। দেশটির ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) জানায়, গত বছর ৩০টি অঙ্গরাজ্যে হামলার ঘটনা ঘটে। যাতে প্রাণ হারান ১০৩ জন ও আহত হন ১৪০ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com