বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

চট্টগ্রামে চলন্ত বাসে তরুণীকে ধর্ষণচেষ্টা: বাসচালকসহ গ্রেপ্তার ২

  • আপডেট সময় শুক্রবার, ৩ জুন, ২০২২, ৭.০৫ পিএম
  • ১৪৬ বার পড়া হয়েছে

চট্টগ্রাম মহানগরীতে, চলন্ত বাসে গার্মেন্টস শ্রমিক তরুণীকে ধর্ষণের চেষ্টার ঘটনায়, বাস চালকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুন) রাতে নগরীর চান্দগাঁও এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে বন্দর থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বাসচালক মো. গিয়াস উদ্দিন নয়ন (২১) ও তার সহকারি সীমান্ত দত্ত (২২)।

পুলিশ জানায়, নগরীর বন্দর থানায় দায়ের হওয়া একটি ছিনতাই মামলায় চালক ও তার সহকারিকে গ্রেপ্তার করা হয়েছে। ধর্ষণ চেষ্টার ঘটনার আগে একই বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল।

বন্দর থানার উপপরিদর্শক (এসআই) কিশোর মজুমদার জানান, “পলাশ কান্তি দে নামে এক ব্যক্তি বৃহস্পতিবার ছিনতাইয়ের অভিযোগে বন্দর থানায় একটি মামলা করেন। অভিযোগে বলা হয়, গত ২০ মে রাত সাড়ে ১২টার দিকে তিনি ইপিজেড এলাকার বে শপিং সেন্টারের সামনে থেকে বাসে ওঠেন। নিমতলা বিশ্বরোডে বাস পৌঁছার পর, তাকে নামিয়ে দেয়ার জন্য বললে, চালক দ্রুতগতিতে বাসটি বড়পোলের দিকে নিয়ে যেতে থাকে। এ সময় তিনি চিৎকার করলে, বাসে যাত্রীবেশে থাকা তিন জন তাকে ছুরিকাঘাত করে নগদ ১০ হাজার টাকা ও দুটি মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। এরপর, বাসটি সিটি গেট এলাকায় নিয়ে জোরপূর্বক পিন নম্বর নিয়ে তার বিকাশ অ্যাকাউন্ট থেকে ৪০ হাজার ৮০০ টাকা তুলে নেয়। পরে রাত সাড়ে ৩টার দিকে লালখান বাজার এলাকায় ফ্লাইওভারে পলাশকে নামিয়ে দেয়া হয়। আহত পলাশ হাসপাতালে চিকিৎসা শেষে মামলা করেন “

এসআই কিশোর মজুমদার বলেন, “নিমতলাসহ আশপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে আমরা দেখি, একই বাসে গার্মেন্টস ফেরত এক তরুণীকে ধর্ষণের চেষ্টা করেছিল।”

উল্লেখ্য, গত ১৯ মে রাতে নগরীর বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকা থেকে ২০ বছর বয়সী এক তরুণীকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয় বাসিন্দারা। এ ঘটনার পর, পুলিশ অনুসন্ধানে নামে। পাঁচ দিন সংজ্ঞাহীন থাকার পর, ২৪ মে তার জ্ঞান ফেরে। পরদিন ২৫ মে, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তিনি নগরীর বাকলিয়া থানায় মামলা করেন।

পুলিশ জানতে পারে, গত ১৯ মে রাত ৯টার দিকে কারখানা ছুটি হলে, তিনি বাসায় ফেরার জন্য একই কারখানার আরও ১০-১২ জন শ্রমিকের সঙ্গে বাসে ওঠেন। বাস বহদ্দারহাট এলাকায় পৌঁছার পর, অন্য শ্রমিকরা দ্রুত নেমে যান। পেছনের আসন থেকে উঠে নামার জন্য এগিয়ে আসতে তাকে নিয়ে বাস দ্রুত রাহাত্তার পুলের দিকে চলে যায়। এসময় বাস চালাচ্ছিল সহকারী আর চালক তরুণীকে ধর্ষণের চেষ্টা করে। তখন তরুণী নিজেকে বাঁচাতে চলন্ত বাস থেকে লাফিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন।
(ইউএনবি)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com