বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কোনো কর্মী অফিসে শারীরিকভাবে উপস্থিত না থাকলে চাকরি ছেড়ে দেন- ইলন মাস্ক।

  • আপডেট সময় শুক্রবার, ৩ জুন, ২০২২, ৬.৩৪ পিএম
  • ১৮১ বার পড়া হয়েছে

মো.সুমন মিয়া /আনা ক্রিস্টিনা মার্টিনস /যুক্তরাষ্ট্র থেকেঃ
টেসলা ইনকরপোরেশনের প্রত্যেক কর্মীকে বাসা থেকে অফিসে ফিরে কাজ করতে বলেছেন মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। তা না হলে তাঁদের চাকরি ছেড়ে দিতে বলেছেন তিনি।
ইলন মাস্ক টেসলার সব কর্মীর কাছে একটি ই-মেইল পাঠিয়েছেন। এই ই-মেইলেই তিনি তাঁর প্রতিষ্ঠানের সব কর্মীকে অফিসে ফিরে কাজ করার কথা বলেছেন।
অফিসে থেকে কাজ করার প্রয়োজনীয়তা নিয়ে আগে টেসলার নির্বাহী কর্মকর্তাদের বার্তা দিয়েছিলেন ইলন মাস্ক। সেই বার্তার ব্যাখ্যাও মঙ্গলবারের ই-মেইলে দিয়েছেন তিনি।
‘একদম স্পষ্ট করা’ ই-মেইলে ইলন মাস্ক লিখেছেন, ‘টেসলায় যাঁরা কাজ করেন, তাঁদের প্রত্যেককে প্রতি সপ্তাহে অন্তত ৪০ ঘণ্টা অফিসে থাকতে হবে।’
ইলন মাস্ক আরও লিখেছেন, ‘অফিস অবশ্যই এমন হতে হবে, যেখানে আপনার সহকর্মীরা শারীরিকভাবে উপস্থিত আছেন। কোনো দূরবর্তী মেকি অফিস নয়। কোনো কর্মী শারীরিকভাবে অফিসে না থাকলে ধরে নেওয়া হবে যে তিনি পদত্যাগ করেছেন।’
বিশেষ করে জ্যেষ্ঠ কর্মীদের অফিসে থাকার বিষয়ে জোর দিয়েছেন ইলন মাস্ক। এ প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘আপনি যত বেশি জ্যেষ্ঠ, অফিসে আপনার উপস্থিতি তত বেশি দৃশ্যমান হতে হবে। এ জন্যই আমি কারখানায় বেশি সময় থাকতাম, যেন অন্য কর্মীরা তাঁদের সঙ্গে আমাকেও কাজ করতে দেখেন। আমি যদি তা না করতাম, তাহলে টেসলা বহু আগেই দেউলিয়া হয়ে যেত।’সম্প্রতি ইলন মাস্ক টেসলার চীনা কর্মীদের প্রশংসা করেন। তিনি বলেন, মার্কিন কর্মীরা যখন সশরীর অফিসে যাওয়া এড়ানোর চেষ্টা করছেন, তখন চীনে টেসলার কর্মীরা অক্লান্ত পরিশ্রম করছেন।
করোনার প্রকোপ কমে আসায় বিভিন্ন প্রতিষ্ঠান কর্মীদের অফিসে ফেরার নির্দেশ দিচ্ছে। এমন প্রেক্ষাপটে অনেকে চাকরি পর্যন্ত ছেড়ে দিচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com