বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বকশিগঞ্জে বকেয়া বিদ্যুৎ গ্রাহকের সংযোগ বিচ্ছিন্নে পল্লী বিদ্যুৎ কর্মচারীকে মারধর,থানায় মামলা।

  • আপডেট সময় শুক্রবার, ৩ জুন, ২০২২, ২.২৩ পিএম
  • ১৫৮ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউপি’র পূর্ব কামালের বার্ত্তী এলাকায় পল্লিবিদ্যুতের সংযোগ বিচ্ছন্ন করতে গিয়ে এক কর্মী মারধরের শিকার হয়েছে। এ অভিযোগে গতকাল বুধবার বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

মারধরের শিকার হাসপাতালে ভর্তি থাকা লাইনম্যান শ্রী বিজয় কর্মকার জানান, গত ৫ মাসের বকেয়া বিদ্যুৎবিল থাকায় সংযোগ বিচ্ছিন্ন করতে যান, তখন সুফিয়া ও তার পুত্র শহিদুল্লাহ আধা ঘণ্টার সময় চায়; কিন্তু আধা ঘণ্টা সময় পার হয়ে গেলেও আবার আধা ঘণ্টা সময় নেয়।

কিন্তু তারপরেও বিল না দিয়ে কালক্ষেপণ করতে থাকে। পরে লাইনম্যান লাইন বিচ্ছিন্ন করতে গেলে পেছন থেকে তার ওপর হামলা করে সুফিয়া ও তার ছেলে শহিদুল্লাহ। এতে গুরুতর আহত হন বিজয় কর্মকার।

বকশীগঞ্জ পল্লিবিদ্যুতের ডিজিএম জয় প্রকাশ নন্দী জানান, কামালের বার্ত্তী তদন্ত কেন্দ্রের পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে বকশীগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। আর হামলাকারীদের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com