বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সাবেক স্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা জিতলেন জনি, পাচ্ছেন ১১৭ কোটি টাকা।

  • আপডেট সময় শুক্রবার, ৩ জুন, ২০২২, ১.৫৫ এএম
  • ২৮৬ বার পড়া হয়েছে

মো.সুমন মিয়া /আনা ক্রিস্টিনা মার্টিনস /যুক্তরাষ্ট্র থেকেঃ

সাবেক স্ত্রী অভিনেত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে করা মানহানি মামলায় জিতে গেলেন হলিউড অভিনেতা জনি ডেপ।আদালতে জুরিদের সিদ্ধান্ত অনুযায়ী, জনি ডেপ ১৫ মিলিয়ন ডলার এবং অ্যাম্বার হার্ড দুই মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পাবেন।পত্রিকায় কলাম লিখে সাবেক স্বামী জনি ডেপের বিরুদ্ধে পারিবারিক সহিংসতা বা নির্যাতনের অভিযোগ করেছিলেন অ্যাম্বার হার্ড। এর বিরুদ্ধে মানহানি মামলা করেছিলেন ডেপ। পরে পাল্টা মামলা করেন হার্ড।
হলিউডের এই তারকা দম্পতির বিচ্ছেদ হয় ২০১৭ সালে। কিন্তু এবারের মানহানি মামলার জের ধরে ছয় সপ্তাহের শুনানিতে তাদের মধ্যকার তিক্ত সম্পর্কের নানা দিক বেরিয়ে আসে।ভার্জিনিয়ার এই আদালতে মূলত উঠে এসেছে এই তারকা জুটির ঝঞ্ঝাবিক্ষুব্ধ বিবাহিত জীবন ও এর অসুখী সমাপ্তির বর্ণনা।আদালত থেকে সরাসরি প্রচারিত এই মামলার দিকে নজর ছিল সারা বিশ্বের অসংখ্য মানুষের।
জনমত জরিপগুলোতে দেখা গেছে, আমেরিকার মানুষ গত কিছুদিন অন্য যে কোনো খবরের চেয়ে এই জুটিকে ঘিরে আদালতে যত নাটকীয়তা হয়েছে সেগুলো নিয়েই বেশি আগ্রহী হয়ে উঠেছিলো।অসংখ্য মানুষ টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এ মামলার কার্যক্রম সরাসরি দেখেছে।
উভয় পক্ষ থেকে শোনার পর বুধবার আদালতে জুরিরা বলেছেন যে, মিস হার্ড যে অভিযোগ করেছিলেন তা অসত্য এবং তিনি যা করেছেন তা বিদ্বেষপ্রসূত।জনি ডেপের আইনজীবীরা যুক্তি তুলে ধরেন যে মিস হার্ডের মানহানিকর বক্তব্যের কারণে জনি ডেপ সামাজিক এবং অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন পোস্ট পত্রিকার একটি কলামে জনি ডেপকে ইঙ্গিত করে তার সাবেক স্ত্রী সহিংসতার অভিযোগ তুলে ধরার পর ডেপ চলচ্চিত্রে কাজের সুযোগ হারান।জনি ডেপের আইনজীবীরা তার সামাজিকভাবে হেয় হওয়ার বিষয়টিকেও সামনে তুলে এনেছেন।
অবশ্য জুরিরা একটি ক্ষেত্রে ডেপের বিরুদ্ধে মিস হার্ডকে অবমাননার একটি অভিযোগের সত্যতা পেয়েছেন। যেখানে ডেপের সাবেক আইনজীবী যুক্তরাজ্যের ডেইলি মেইল পত্রিকায় একটি বক্তব্য দিয়েছিলেন।শেষ পর্যন্ত সাত সদস্যের জুরি বোর্ড যখন রায়টি দিচ্ছিলো তখন আদালতের বাইরে মিস্টার ডেপের ভক্তরা চিৎকার করছিলো ‘জনি’ ‘জনি’।
জনি ডেপ আদালতে ছিলেন না তার পূর্ব নির্ধারিত কাজে ব্যস্ততার জন্য। তবে বুধবার এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘জুরিরা আমাকে আমার জীবন ফিরিয়ে দিয়েছেন। আমি সত্যিই অভিভূত।’‘সত্য কখনো হারায় না,’ বলছিলেন তিনি।
অন্যদিকে অভিনেত্রী অ্যাম্বার হার্ড এক বিবৃতিতে জুরিদের সিদ্ধান্তকে ‘হৃদয়বিদারক’ হিসেবে আখ্যায়িত করেছেন।তার দাবি জুরিরা তার পক্ষে থাকা প্রমাণগুলোকে উপেক্ষা করেছেন।‘আমি দুঃখিত যে মামলায় হেরেছি। কিন্তু আমি আরো দুঃখিত এই কারণে যে আমেরিকান হিসেবে মুক্তভাবে কথা বলার যে অধিকার আমার আছে- মনে হচ্ছে সেটিই আমি হারিয়েছি।’মিস হার্ডের একজন মুখপাত্র বলেছেন, তিনি জুরিদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা করছেন।
সূত্র : বিবিসি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com