বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পাগারিয়া নদীর উপর ব্রীজের রেলিং না থাকাতে পথচারী ও যানচলাচলে দুর্ভোগ পোহাচ্ছে দুই গ্রামের লোকজন।

  • আপডেট সময় শুক্রবার, ৩ জুন, ২০২২, ১.১৬ এএম
  • ১৯০ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস, নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়নের সংযোগস্থল বাঘের বাজার পাগারিয়া নদীর উপর ছোট্ট একটি ব্রিজের কারণে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন এলাকার হাজার হাজার মানুষ। যেন জনদুর্ভোগের কমতি নেই। কাঠাল ইউনিয়নের বাঘের বাজারের ব্যবসায়ীরা জানান, প্রায় ৪ বছর আগে এই ব্রিজের কাজের জন্য মাটি পরীক্ষা করা হয়েছিল কিন্তু এখনো ব্রিজের কাজ শুরু হয়নি। প্রায় দুই যুগ আগে নির্মিত এই ব্রিজটির রেলিং ভেঙে প্রায় ৫ বছর যাবত ঝুঁকিপূর্ণ যানবাহন চলাচল করছে। এই ব্রিজটি আমাদের দুই ইউনিয়নের সংযোগস্থল। হাজার হাজার লোকজন চলাচল করে এই রাস্তায়।

জানা গেছে, প্রায় দুই যুগ আগে নির্মিত এই ব্রিজটির রেলিং ভেঙে চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বেশ কয়েকবছর হলো। এই ঝুঁকিপূর্ণ ব্রিজের উপর দিয়েই ছোট ছোট যানবাহন ও এলাকার লোকজন চলাচল করেন। ভারী কোন যানবাহন ব্রিজের উপর দিয়ে চলাচল করতে পারেনা। অন্যদিকে নতুন ব্রিজ নির্মাণের নেই কোন কার্যকরী পদক্ষেপ। এদিকে এলাকাবাসীর দাবি এই ব্রিজটি নতুন করে নির্মাণ করা হউক।

স্থানীয়রা আরও বলেন দূর্ঘটনার ঝুঁকি প্রায় ৫ বছর এভাবেই চলছে। এখানে দূর্ঘটনার শিকার হয়ে অনেকেই আহত হয়েছেন। ব্রিজটি আমাদের জন্য গলার কাটা হয়ে আছে। কাঁঠাল ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী বলেন, ব্রিজটি ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এলাকাবাসী অনেক কষ্ট করে চলাচল করছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করবো

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com