বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নিউ ইয়র্ক বাংলা বইমেলা শুরু ২৮ জুলাই থেকে

  • আপডেট সময় শুক্রবার, ৩ জুন, ২০২২, ১.০৬ এএম
  • ১৭২ বার পড়া হয়েছে

মো.সুমন মিয়া /আনা ক্রিস্টিনা মার্টিনস /যুক্তরাষ্ট্র থেকেঃ  করোনা মহামারির প্রভাব কাটিয়ে বিশ্ব ফিরতে শুরু করেছে আপন চেহারায়। স্বাভাবিকতায় ফেরার অংশ হিসেবে বেজে উঠেছে নিউ ইয়র্ক বাংলা বইমেলার আগমনী সুরও। আগামী ২৮ জুলাই থেকে শুরু হচ্ছে প্রবাসে বাংলা বই নিয়ে সর্ববৃহৎ এই আয়োজন। চার দিনের এই মেলা চলবে ৩১ জুলাই পর্যন্ত।
৩১তম নিউ ইয়র্ক বাংলা বইমেলায় বরাবরের মতো অংশ নেবেন বাংলাদেশ, ভারতসহ অন্যান্য দেশ থেকে আসা সাহিত্যিক ও প্রকাশকরা। এই মিলন মেলা উপলক্ষে সব ধরনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন মুক্তধারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী বিশ্বজিৎ সাহা। এবারও উল্লেখযোগ্যসংখ্যক লেখক, প্রকাশক অংশ নেবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
বিশ্বজিৎ সাহা জানান, এবারের বইমেলার বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে অভিবাসী লেখকদের প্রকাশিত সেরা বইয়ের জন্য শহীদ কাদরী পুরস্কার ২০২২। পুরস্কারের আর্থিক মূল্যমান ৫০০ মার্কিন ডলার। আগ্রহী অভিবাসী লেখকরা তাদের বাংলা ভাষায় রচিত ও ২০২১ সালে প্রকাশিত যে কোনো একটি শিরোনামের বই পাঠাতে পারবেন। বাংলাদেশ ও পশ্চিম বঙ্গের বিশিষ্ট লেখকদের নিয়ে গঠিত একটি বিচারক পর্ষদ পুরস্কারের জন্যে সেরা বইটি নির্বাচন করবেন।
শহীদ কাদরী পুরস্কার ২০২২-এর জন্য বিবেচিত হতে লেখকদের নিচের শর্তগুলো অনুসরণ করতে হবে:
১. লেখককে অবশ্যই বাংলাদেশ ও ভারতের বাইরের কোনো দেশে অভিবাসী হতে হবে।
২. লেখকেরা বাংলাভাষায় রচিত তাদের একটি বই জমা দিতে পারবেন।
৩. বইটি অবশ্যই ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে প্রকাশিত হতে হবে।
৪. লেখককে নিজ খরচে বইটির ৩টি কপি পাঠাতে হবে।
বই পাঠানোর ঠিকানা: যুক্তরাষ্ট্র: শহীদ কাদরী পুরস্কার ২০২২, Muktadhra Foundation 37-69, 74th St, 2nd Floor, Jackson Heights, NY NY 11372
বাংলাদেশের ক্ষেত্রে ঠিকানা: শহীদ কাদরী পুরস্কার ২০২২, মুক্তধারা ফাউন্ডেশন, ৪৪ আরামবাগ, (দোতলা) মতিঝিল, ঢাকা ১০০০, বাংলাদেশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com