সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

গাইবান্ধায় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

  • আপডেট সময় বুধবার, ১৫ মে, ২০২৪, ৮.২৯ পিএম
  • ২১০ বার পড়া হয়েছে

গাইবান্ধায় পৃথক স্থানে ধান কাটতে গিয়ে বজ্রপাতে শিপন মিয়া ও ফুলমিয়া নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ মে) দুপুরে সাঘাটা ও সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের গড়দীঘি নামক স্থানে এ দুর্ঘটনা দুইটি ঘটে।

স্থানীয়রা জানায়, শিপন মিয়া গাইবান্ধার সাঘাটা উপজেলার বেলতৈল গ্রামে ধানকাটার কাজ করছিলেন। এমন সময় বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

অন্যদিকে গড়দীঘি গ্রামে ধান কাটার সময় ফুলমিয়া বজ্রপাতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com