বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী

গৌরীপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভিডিপি সদস্যদের বাছাই সম্পন্ন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ১.৫৯ এএম
  • ২০৭ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস.ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ-ময়মনসিংহের গৌরীপুরে মঙ্গলবার ( ১৪ মে ) আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আনসার ভিডিপি সদস্য সদস্যাদের চুড়ান্ত বাছাই সম্পন্ন হয়েছে।

উপজেলা পরিষদ নির্বাচনে সুষ্ঠ ও সুশৃঙ্খল পরিবেশে বজায় রাখার জন্য গৌরীপুর পৌরসভা সহ ১০ টি ইউনিয়ন থেকে শত শত আনসার ভিডিপি সদস্য সদস্যা সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বাছায়ের জন্য অপেক্ষা করতে দেখা যায়।

আনসার ভিডিপি সদস্যদের বাছাই কার্যক্রম পরিচালনা করার জন্য একটি দক্ষ টিম দায়িত্ব পালন করেন । তন্মধ্যে ভালুকা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ও বাছাই কমিটির সভাপতি আমিনুজ্জামান তালুকদার রনির সভাপতিত্বে বাছাই কার্যক্রমে নিয়োজিত ছিলেন গৌরীপুর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, ময়মনসিংহ জেলা মনিটরিং রাসেল আহমেদ, গৌরীপুর উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক সোহাগ আহমেদ, মহিলা প্রশিক্ষিকা তানিয়া লিপি, ত্রিশাল উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক আরিফুজ্জামান ।

সঠিক ও সুশৃঙ্খলভাবে বাছাই সম্পন্ন করতে ট্রেনিং প্রাপ্ত পিসি, এপিসি এবং ভিডিপির সদস্যরা সক্রিয় ভাবে দায়িত্ব পালন করেছেন যা প্রশংসার দাবিদার বলে বিবেচিত হয়েছে ।

উল্লেখ্য, গৌরীপুর উপজেলার মোট ৯৫ টি ভোট কেন্দ্রের জন্য ১ হাজার ২ শত আনসার ভিডিপির সদস্য সদস্যা বাছাইয়ে অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com