সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

ইন্দোনেশিয়ায় স্কুলবাস দুর্ঘটনায় ১১ জন নিহত

  • আপডেট সময় রবিবার, ১২ মে, ২০২৪, ৬.৪৭ পিএম
  • ১৪৩ বার পড়া হয়েছে

শিক্ষার্থীদের বহনকারী একটি বাস ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত ও বেশ কয়েক জন আহত হয়েছেন। পুলিশ রোববার (১২ মে) এ কথা জানিয়েছে।

সংবাদসংস্থা এপিনিউজের  প্রকাশ, শনিবার স্থানীয় সময় সন্ধ্য ৬টা ৪৮ মিনিটে দ্বীপক থেকে লেমবাঙ যাওয়ার পথে বাসটি দুর্ঘটনায় পড়ে। বাসটি এ সময়ে ৬০ জনেরও বেশি শিক্ষার্থী ও শিক্ষক বহন করছিল।

শিক্ষার্থীরা তাদের গ্রাজুয়েশন উদযাপন উপলক্ষ্যে স্কুল ট্রিপে জনপ্রিয় পর্যটন কেন্দ্র লেমবাঙে যাচ্ছিল। এ সময়ে বাসটি আকস্মিকভাবে নিয়ন্ত্রণ হারিয়ে বাম দিকে বাঁক নিয়ে একটি গাড়ি ও তিনটি মোটরবাইককে ধাক্কা দেয়।

পশ্চিম জাভা প্রদেশের পুলিশের মুখপাত্র জুলেস আব্রাহামা এ কথা জানিয়েছেন।

তিনি আরো বলেছেন, বাসযাত্রী যারা নিহত হয়েছে তাদের মধ্যে নয়জন শিক্ষার্থী এবং একজন শিক্ষক।

এদিকে দুর্ঘটনায় একজন মোটর সাইকেল আরোহী নিহত এবং ১৩ জন মারাত্মকভাবে আহত হয়েছে। এছাড়া আরো ৪০ জন সামান্য আহত হয়েছে।

ইন্দোনেশিয়ায় বড়ো ধরনের সড়ক দুর্ঘটনা খুবই সাধারণ বিষয়। পুরনো ও ফিটসেবিহীন গাড়ি চলাচল এবং সড়কে নিয়ম না মানার কারণে এসব দুর্ঘটনা ঘটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com