দিলীপ কুমার দাস, নিজস্ব প্রতিবেদকঃ গৌরীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ডায়াগনস্টিক সেন্টার ও প্যাথলজিকে সীলগালা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) হাসান মারুফ। এসময় উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবাগত পঃপঃ কর্ম কর্তার ডা. ইকবাল নাসের।
বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালিত হয়। জানাগেছে , লাইসেন্স নবায়ন, টেকনিক্যাল পারসন না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে এসব ডায়াগনস্টিক সেন্টার ও প্যাথলজিকে সীল গালা করা হয়েছে। সীলগালাকৃত প্রতিষ্ঠানগুলো হল- সোমা প্যাথলজি, প্রান্ত ডায়াগনস্টিক সেন্টার, ডিজিটাল ডায়াগনেষ্টিক সেন্টার ও ময়মনসিংহ ডায়াগনস্টিক সেন্টার।
এর মধ্যে ময়মনসিংহ ডায়াগনস্টিক সেন্টার এর টেকনোলজিস্ট এর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) হাসান মারুফ জানান- এ অভিযান অব্যাহত থাকবে