দিলীপ দাস,নিজস্ব প্রতিবেদকঃ কিশোরগঞ্জের ইটনা উপজেলায় নৌকাডুবিতে নিখোঁজ শিশু রহমত উল্লাহর (৯ মাস) লাশ উদ্ধার করা হয়েছে। রহমত উল্লাহ ইটনা সদরের চরপাড়া গ্রামের সোহাগ মিয়ার ছেলে। বুধবার (১ জুন) সকালে উপজেলার এলংজুড়ি বাজার ঘাটের অদূরে ধনু নদী থেকে লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে মঙ্গলবার (৩১ মে) নৌকাডুবির ঘটনায় এ নিয়ে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্লা জানান, সকালে স্থানীয়রা ঘটনাস্থল থেকে অনেকটা দূরে নদীতে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়।